শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৭৮
রোযার অধ্যায়
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭৮। আবু বাকরা ( র ) ও ইবনে মারযুক ( র ) … ইবনে আব্বাস ( রা ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসুল্লাহ ( সাঃ ) আশুরা দিনের সিয়াম পালন বা রামাযান মাসের সিয়াম পালন ব্যতীত অন্য কোন দিনের সিয়ামের জন্য অনুসন্ধান ও গুরুত্ব প্রদান করতেন বলে আমার জানা নাই।
كتاب الصيام
3278 - وَقَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا رَوْحٌ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ أَبِي يَزِيدَ , أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: مَا عَلِمْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ عَلَى غَيْرِهِ , إِلَّا هَذَا الْيَوْمَ , يَوْمَ عَاشُورَاءَ , أَوْ شَهْرَ رَمَضَانَ "
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মর্ম এই যে, হুযুর (ﷺ)-এর বাস্তব কর্মনীতি দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. এটাই বুঝেছেন যে, নফল রোযার বেলায় হুযুর (ﷺ) আশুরার দিনের প্রতি যে গুরুত্ব ও যত্ন দিতেন, অন্য কোন নফল রোযার বেলায় এতটুকু গুরুত্ব প্রদান করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)