শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৮০
রোযার অধ্যায়
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৮০। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযুক (রাহঃ) …... হাকাম ইবনুল আ'রাজ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবনে আব্বাস কে জিজ্ঞাসা করলাম, আশুরা দিবস সম্পর্কে আমাকে বলুন তো। তিনি বললেন, কি সম্পর্কে তুমি জিজ্ঞাসা করছ? আমি বললাম, এর সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করছি, কোন দিন সিয়াম পালন করব। তিনি বললেন, যখন (মুহাররমের) নবম তারিখ ভোর হবে তখন ভোর থেকেই সিয়াম পালন করবে। আমি বললাম, মুহাম্মাদ ( সাঃ) কি এভাবেই সিয়াম পালন করতেন? তিনি বললেন, হ্যা।
এই ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ ( সাঃ ) থেকে বর্ণিত আছে যে, তিনি আশূরা দিবসের সিয়াম পালন করতেন। বস্তুত তাঁর এই সিয়াম পালনে বুঝা যাচ্ছে যে, তা ছিলো ইচ্ছাধীন বিষয়, ফরয নয়। যা সাঈদ ইবন জুবায়র (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে সেই কারণ রিওয়ায়াত করেছেন, যে কারণে রাসূলুল্লাহ্ ( সাঃ ) দিনের সিয়াম পালন করেছেন ঃ

كتاب الصيام
3280 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا رَوْحٌ , قَالَ: ثنا حَاجِبُ بْنُ عُمَرَ , قَالَ: سَمِعْتُ الْحَكَمَ بْنَ الْأَعْرَجِ , يَقُولُ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ أَخْبِرْنِي عَنْ يَوْمِ عَاشُورَاءَ قَالَ: عَنْ أَيِّ بَالِهِ تَسْأَلُ؟ قُلْتُ: أَسْأَلُ عَنْ صِيَامِهِ , أَيَّ يَوْمٍ أَصُومُ؟ قَالَ: إِذَا أَصْبَحْتَ مِنْ تَاسِعَةٍ , فَأَصْبِحْ صَائِمًا. قُلْتُ: كَذَلِكَ كَانَ يَصُومُ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ نَعَمْ " فَهَذَا ابْنُ عَبَّاسٍ قَدْ رُوِيَ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ. وَقَدْ دَلَّ ذَلِكَ عَلَى صَوْمِهِ , ذَلِكَ أَنَّهُ كَانَ اخْتِيَارًا لَا فَرْضًا , مَا قَدْ رَوَاهُ سَعِيدُ بْنُ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ فِي إِخْبَارِهِ بِالْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمئِذٍ