শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩৩২০
রোযার অধ্যায়
অর্ধ শাবানের পর রামাযান পর্যন্ত সিয়াম পালন প্রসঙ্গে
৩৩২০। আহমদ ইব্‌ন আব্দুল রহমান (রাহঃ) ..... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আয়েশা (রাযিঃ)-কে রাসূলুল্লাহ্ ( সাঃ ) -এর সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ তিনি এভাবে সিয়াম পালন করতেন যে, আমরা বলাবলি করতে লাগতাম যে তিনি তো আর সিয়াম ছাড়বেন না। আবার তিনি সিয়াম পালন ছেড়ে দিতেন তখন আমরা বলতে থাকতাম, তিনি বুঝি আর সিয়াম পালন করবেনই না। আর তিনি (পুরা) শা'বান বা অধিকাংশ শা'বান সিয়াম পালন করতেন।
كتاب الصيام
3320 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: حَدَّثَنَا عَمِّي , قَالَ: ثنا أُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ , قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ , عَنْ أَبِي سَلَمَةَ , قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: «كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ , وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ , وَكَانَ يَصُومُ شَعْبَانَ , أَوْ عَامَّةَ شَعْبَانَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৩২০ | মুসলিম বাংলা