শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৫৪৪
হজ্বের অধ্যায়
কোন জায়গা থেকে ইহরাম বাঁধতে হবে ?
৩৫৪৪। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... হাবিব ইবন সাবিত (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি হাসান ইব্ন মুহাম্মাদ ইব্ন আলী (রাহঃ) থেকে শুনেছেন। তিনি বলেন, নবী করীম (ﷺ) এই সব পদ্ধতি অবলম্বন করেছেন। কখনও সওয়ারী তাঁকে নিয়ে যাওয়ার পর তালবিয়া পাঠ করেছেন, কখনও তিনি বায়দা নামক স্থানে তাশরীফ নিয়ে যাওয়ার পর তালবিয়া পাঠ করেছেন।
كتاب مناسك الحج
3544- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ أَنَّهُ سَمِعَ الْحَسَنَ بْنَ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ يَقُولُ: «كُلُّ ذَلِكَ قَدْ فَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَهَلَّ حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتَهُ وَقَدْ أَهَلَّ حِينَ جَاءَ الْبَيْدَاءَ»