শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৬২৯
হজ্বের অধ্যায়
ইহরাম অবস্থায় ওয়ারাস এবং যাফরান (সুগন্ধি) বিশিষ্ট পোশাক পরিধান করা
৩৬২৯। ইব্ন মারযূক (রাহঃ) ......... সাঈদ ইব্ন মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি তাঁর নিকট এসে বলল, আমি ইহরাম বাঁধার ইচ্ছা করেছি, কিন্তু আমার নিকট শুধু এই কাপড়-ই আছে, যা যাফরানের রং এ রঞ্জিত। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছ যে, তোমার নিকট তা ছাড়া (অন্য কাপড়) নেই ? সে কসম করল। এরপর তিনি বললেন, এটা ধুয়ে তাতে ইহরাম বাঁধ।
كتاب مناسك الحج
3629 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي بِشْرٍ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , أَنَّهُ أَتَاهُ رَجُلٌ فَقَالَ لَهُ: إِنِّي أُرِيدُ أَنْ أُحْرِمَ وَلَيْسَ لِي إِلَّا هَذَا الثَّوْبُ، ثَوْبٌ مَصْبُوغٌ بِزَعْفَرَانٍ. قَالَ: آللَّهِ مَا تَجِدُ غَيْرَهُ؟ فَحَلَفَ فَقَالَ: اغْسِلْهُ وَأَحْرِمْ فِيهِ