শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৮২৫
হজ্বের অধ্যায়
১৪. তাওয়াফে রমল করা
৩৮২৫। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... আবুত্ তোফাইল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম যে, আপনার সম্প্রদায় ধারণা করছে যে, রসূলুল্লাহ্ ﷺ বায়তুল্লাহ্ শরীফ (এর তাওয়াফে) রমল করেছেন এবং ওটা সুন্নত। তিনি বললেন, তারা সত্য বলেছে, আবার মিথ্যাও বলেছে। আমি বললাম! তারা কী সত্য বলেছে এবং কী মিথ্যা বলেছে ? ইব্‌ন আব্বাস (রাযিঃ) বললেন, তারা সত্য বলেছে রসূলুল্লাহ্ ﷺ বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফে রমল করেছেন। কিন্তু তারা এই বক্তব্যে মিথ্যা বলেছে যে, এটা সুন্নত (তাদের এই উক্তি সঠিক নয়)। হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে কুরাইশগণ বলেছিল যে, মুহাম্মাদ ﷺ এবং তাঁর সাথীদেরকে ছেড়ে দাও। তারা রোগক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হবে। সুতরাং যখন তারা আগমী বছর আসা এবং মক্কায় তিন দিন অবস্থান করার শর্তে তাঁর সঙ্গে সন্ধি করল, তারপর রসূলুল্লাহ্ ﷺ এবং তার সাহাবীগণ এলেন, তখন মুরিকগণ ‘কুআইকিআন' পাহাড়ে অবস্থান করছিলো। এক পর্যায়ে রসূলুল্লাহ্ ﷺ সাহবীগণকে বললেন : বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ করতে গিয়ে তিনবার রমল কর এবং এটা সুন্নত নয়।

আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এই মত পোষণ করেছেন যে, তাওয়াফে রমল সুন্নত নয়। তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। তাঁরা বলেন, এই রমল মুরিকদেরকে একথা জানিয়ে দেয়ার জন্য ছিলো যে, মুসলমানগণ শক্তিশালী, দুর্বল নন। এই জন্য নয় যে, এটা সুন্নাহ্ (রূপে বিবেচিত)। তাঁরা নিম্নোক্ত হাদীস দ্বারাও প্রমাণ পেশ করেছেন :
كتاب مناسك الحج
بَابُ الرَّمَلِ فِي الطَّوَافِ
3825 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ أَبِي عَاصِمٍ الْغَنَوِيِّ " عَنْ أَبِي الطُّفَيْلِ , قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: زَعَمَ قَوْمُكَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ رَمَلَ بِالْبَيْتِ , وَأَنَّ ذَلِكَ سُنَّةٌ قَالَ: صَدَقُوا وَكَذَبُوا قُلْتُ: مَا صَدَقُوا وَمَا كَذَبُوا؟ قَالَ صَدَقُوا , رَمَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ , وَكَذَبُوا , لَيْسَتْ بِسُنَّةٍ , إِنَّ قُرَيْشًا قَالَتْ زَمَنَ الْحُدَيْبِيَةِ: دَعُوا مُحَمَّدًا وَأَصْحَابَهُ حَتَّى يَمُوتُوا مَوْتَ النَّغَفِ , فَلَمَّا صَالَحُوهُ عَلَى أَنْ يَجِيءَ فِي الْعَامِ الْمُقْبِلِ , فَيُقِيمَ ثَلَاثَةَ أَيَّامٍ بِمَكَّةَ , فَقَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ , وَالْمُشْرِكُونَ عَلَى جَبَلِ قُعَيْقِعَانَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ ارْمُلُوا بِالْبَيْتِ ثَلَاثًا وَلَيْسَتْ بِسُنَّةٍ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الرَّمَلَ فِي الطَّوَافِ لَيْسَ بِسُنَّةٍ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ , وَقَالُوا إِنَّمَا كَانَ الرَّمَلُ لِيَرَى الْمُشْرِكُونَ أَنَّ بِهِمْ قُوَّةً , وَأَنَّهُمْ لَيْسُوا بِضُعَفَاءَ , لَا لِأَنَّ ذَلِكَ سُنَّةٌ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৮২৫ | মুসলিম বাংলা