শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৮৩৭
হজ্বের অধ্যায়
তাওয়াফে রমল করা
৩৮৩৭। ইউনুস (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ্ ﷺ তাওয়াফ করতে গিয়ে সাতটি চক্কর দিয়েছেন। তার তিনটিতে হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রমল করেছেন।
বস্তুত যখন সাব্যস্ত হলো যে, তিনি (রসূলুল্লাহ্ ﷺ) বিদায় হজ্জ কালে রমল করেছেন, অথচ সেখানে কোন শত্রু ছিলো না। এতে প্রমাণিত হলো যে, শত্রুদের উপস্থিতিতে তিনি শত্রুদের কারণে রমল করেননি। যদি তাদের উপস্থিতিতে তাদের কারণে তিনি রমল করতেন, তাহলে তাদের অনুপস্থিতিতে তা করতেন না। এতে প্রমাণিত হলো যে, তাওয়াফের মাঝে রমল করা হজ্জের সেই সমস্ত সুন্নতের অন্তর্ভুক্ত; যেগুলোর উপর আমল করা উচিত, তা পরিত্যাগ করা অনুচিত। রসূলুল্লাহ্ ﷺ এবং তাঁর সাহাবীগণও অনুরূপ আমল করেছেন।

كتاب مناسك الحج
3837 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا أَخْبَرَهُ , عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ سَبْعًا رَمَلَ فِي ثَلَاثَةٍ مِنْهُنَّ , مِنَ الْحَجَرِ الْأَسْوَدِ إِلَى الْحَجَرِ الْأَسْوَدِ» فَلَمَّا ثَبَتَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهُ رَمَلَ فِي حَجَّةِ الْوَدَاعِ , وَلَا عَدُوَّ , ثَبَتَ أَنَّهُ لَمْ يَفْعَلْهُ , إِذَا كَانَ الْعَدُوُّ مِنْ أَجْلِ الْعَدُوِّ وَلَوْ كَانَ فَعَلَهُ إِذْ كَانُوا مِنْ أَجْلِهِمْ , لَمَا فَعَلَهُ فِي وَقْتِ عَدَمِهِمْ , فَثَبَتَ بِذَلِكَ أَنَّ الرَّمَلَ فِي الطَّوَافِ , مِنْ سُنَنِ الْحَجِّ الْمَفْعُولَةِ فِيهِ , الَّتِي لَا يَنْبَغِي تَرْكُهَا وَقَدْ فَعَلَ ذَلِكَ أَيْضًا أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَعْدِهِ