শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৮৩৯
হজ্বের অধ্যায়
তাওয়াফে রমল করা
৩৮৩৯। মুহাম্মাদ ইব্ন আমর ইব্ন ইউসুফ (রাহঃ) ..... ইয়া'লা ইব্ন উমাইয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, যখন উমর (রাযিঃ) হজ্জ পালন করেন তখন তিনি তিন চক্করে রমল করেছেন এবং এটা সাহাবীগণে উপস্থিতিতে হয়েছে। কিন্তু তাঁদের কেউ এ ব্যাপারে তাঁর প্রতিবাদ করে নি।
كتاب مناسك الحج
3839 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ قَالَ: ثنا يَحْيَى بْنُ عِيسَى , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنْ عَطَاءٍ , عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: " لَمَّا حَجَّ عُمَرُ , رَمَلَ ثَلَاثًا وَهَذَا بِحَضْرَةِ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لَا يُنْكِرُهُ عَلَيْهِ مِنْهُمْ أَحَدٌ