শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৯৯১
হজ্বের অধ্যায়
কুরবানীর রাতে ফজর শুরুর পূর্বে জামরা আকাবায় কংকর নিক্ষেপ করা
৩৯৯১। ফাহাদ ইব্ন সুলায়মান (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দিনের শেষে যাত্রা করেন।
যখন রাসূলুল্লাহ (ﷺ) কুরবানীর দিনে রাত না হওয়া পর্যন্ত তাওয়াফে যিয়ারত করেন নি, তাহলে এটা অসম্ভব যে, তাঁর এই তাওয়াফের পূর্বে মক্কাতে উম্মু সালামা (রাযিঃ)-এর সঙ্গে কোন প্রয়ােজন হবে। কেননা এটা তাঁর পালার দিন ছিল এবং তিনি তার থেকে তাই প্রত্যাশা করছিলেন, যা একজন পুরুষ তার স্ত্রীর কাছ থেকে প্রত্যাশা করে। আর এটা তাওয়াফের পূর্বে তার জন্য হালাল হতাে না। সুতরাং আমাদের মতে অধিকতর সংগত কথা হল, আল্লাহ্-ই সর্বাধিক জ্ঞাত যে, তিনি তাঁকে কুরবানীর দ্বিতীয় দিনে মক্কাতে ফজরের সালাতে শরীক হওয়ার নির্দেশ দিয়েছিলেন, যে সময় তিনি মক্কাতে হালাল তথা ইহরামমুক্ত ছিলেন। কুরবানীর দিনে জামরা আকাবায় কংকর নিক্ষেপ করার সময় সম্পর্কে মুসলমানগণ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর আমল থেকে জ্ঞাত হয়েছেন।
كتاب مناسك الحج
3991 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ حُمَيْدٍ , قَالَ: ثنا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ , عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ , أَنَّهَا قَالَتْ: «أَفَاضَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ آخِرِ يَوْمِهِ» فَلَمَّا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَطُفْ طَوَافَ الزِّيَارَةِ يَوْمَ النَّحْرِ إِلَى اللَّيْلِ , اسْتَحَالَ أَنْ يَكُونَ بِهِ، إِلَى حُضُورِ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا إِلَى مَكَّةَ قَبْلَ ذَلِكَ، حَاجَةٌ لِأَنَّهُ إِنَّمَا يُرِيدُهَا لِأَنَّهُ فِي يَوْمِهَا , وَلِيُصِيبَ مِنْهَا مَا يُصِيبُ الرَّجُلُ مِنْ أَهْلِهِ , وَذَلِكَ لَا يَحِلُّ لَهُ مِنْهَا إِلَّا بَعْدَ الطَّوَافِ. فَأَشْبَهَ الْأَشْيَاءِ، عِنْدَنَا , وَاللهُ أَعْلَمُ، أَنْ يَكُونَ أَمَرَهَا أَنْ تُوَافِيَ صَلَاةَ الصُّبْحِ بِمَكَّةَ فِي غَدٍ يَوْمِ النَّحْرِ , فِي وَقْتِ يَكُونُ فِيهِ حَلَالًا بِمَكَّةَ , وَقَدْ عَلِمَ الْمُسْلِمُونَ وَقْتَ رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ فِي يَوْمِ النَّحْرِ , بِفِعْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান