শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৯৯৯
হজ্বের অধ্যায়
২৪. হজ্জ পালনকারী কখন তালবিয়া পাঠ সমাপ্ত করবে?
৩৯৯৯। আলী ইব্ন মা’বাদ (রাহঃ)..... আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা ৯ই যিলহজ্জ ভোরে রাসূলুল্লাহ্ (সা:)-এর সঙ্গে ছিলাম। আমাদের কেউ কেউ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলত আবার কেউ কেউ আল্লাহু আকবার’ বলত। আমরা তাকবীর বলছিলাম এবং আমরা বাসূলুল্লাহ্ (সা:)-এর সঙ্গে ছিলাম। আব্দুল্লাহ্ ইব্ন আবু সালামা (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, আশ্চর্যের ব্যাপার! আপনারা তাঁর নিকট এটা কেন জিজ্ঞাসা করলেন না যে, এ বিষয়ে রাসূলুল্লাহ্ (সা:)-এর আমল কি ছিল?
كتاب مناسك الحج
بَابُ التَّلْبِيَةِ مَتَى يَقْطَعُهَا الْحَاجُّ
3999 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَلَمَةَ هُوَ الْمَاجِشُونُ , عَنْ عُمَرَ بْنِ حُسَيْنٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَلَمَةَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَبِيحَةَ عَرَفَةَ , فَمِنَّا الْمُهِلُّ , وَمِنَّا الْمُكَبِّرُ , فَأَمَّا نَحْنُ فَكُنَّا نُكَبِّرُ , وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَقُلْتُ لَهُ: الْعَجَبُ لَكُمْ , كَيْفَ لَمْ تَسْأَلُوهُ مَا قَدْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)