শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৫৫
আন্তর্জাতিক নং: ৪০৬১
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫৫-৬১। ইব্ন মারযূক (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা:) যখন রওয়ানা করার সংকল্প করেছেন তখন দেখলেন সাফিয়্যা (রাযিঃ) তাঁর তাঁবুর দরোজায় অত্যন্ত বিষণ্ণভাবে (দাঁড়িয়ে) আছেন। তখন তাঁর ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ (সা:) বললেন, তুমি আমাদেরকে আটকে ফেলবে। তুমি কি কুরবানীর দিন তাওয়াফে যিয়ারত করেছিলে ? তিনি বললেন, জ্বী, হ্যাঁ ! তিনি বললেন, তাহলে এখন রওয়ানা হতে পার।

মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ….. শু’বা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

মুহাম্মাদ ইব্ন আমর ইব্ন ইউনুস তাগলাবী আল-কুফী (রাহঃ) ….. যথাক্রমে আসওয়াদ (রাহঃ), তিনি আয়িশা (রাযিঃ) রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ বিষয়বস্তু রিওয়ায়াত করেছেন।

ইউনুস (রাহঃ) ….. আবু সালমা ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ও উরওয়া ইব্ন যুবাইর (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) এর বরাতে তিনি রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

রবীউল মুয়াযযিন (রাহঃ) ….. ইব্ন শিহাব (রাহঃ) ও হিশাম ইব্ন উরওয়া (রাহঃ) এর বরাতে রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইউনুস (রাহঃ) ….. হিশাম ইব্ন উরওয়া (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

রবীউল মুয়াযযিন (রাহঃ) ….. আবু সালমা (রাহঃ) থেকে আয়িশা (রাযিঃ) এর বরাতে রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب مناسك الحج
4055 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ الزَّهْرَانِيُّ , قَالَ ثنا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: لَمَّا أَرَادَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْفِرَ , رَأَى صَفِيَّةَ عَلَى بَابِ خِبَائِهَا , كَئِيبَةً حَزِينَةً وَقَدْ حَاضَتْ. [ص:234] فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّكِ لَحَابِسَتُنَا , أَكُنْتِ أَفَضْتِ يَوْمَ النَّحْرِ؟ قَالَتْ: نَعَمْ , قَالَ: «فَانْفِرِي إِذًا»

4056 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ , قَالَ: ثنا شُعْبَةُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

4057 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرُو بْنُ يُونُسَ التَّغْلِبِيُّ الْكُوفِيُّ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عِيسَى , عَنِ الْأَعْمَشِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ مَعْنَاهُ

4058 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , وَعُرْوَةَ بْنِ الزُّبَيْرِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ

4059 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , قَالَ: ثنا اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ , وَهِشَامُ بْنُ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ

4060 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا , حَدَّثَهُ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

4061 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)