শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৮৬
হজ্বের অধ্যায়
২৯. হাদী (কুরবানীর পশু) হারাম শরীফে পৌঁছার আগে আটকা পড়লে সেটা হারামের বাইরে যবাহ করা যাবে কি-না?
৪০৮৬। ফাহাদ (রাহঃ) ….. উম্মু কুর‌য (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হুদায়বিয়াতে রাসূলুল্লাহ (সা:)-এর দরবারে উপস্থিত হলাম, যেন তাঁকে হাদী তথা কুরবানীর গোশত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল ’আলিম এই মত গ্রহণ করেছেন যে, যখন হাদী হারাম শরীফের বাইরে আটকা পড়ে যায়, তখন তা হরামের বাইরে যবাহ করা যাবে। তারা এ বিষয়ে এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। তারা বলেন, যখন নবী (সা:) হুদায়বিয়াতে হাদী (কুরবানীর পশু) যবাহ করেন, যখন তা হারামের বাইরে অবরুদ্ধ হয়ে পড়েছিল। এতে প্রতীয়মান হয় যে, যে ব্যক্তিকে তার হাদী হারামে নিয়ে যেতে বাধা প্রদান করা হয়, সে তা হারামের বাইরে যবাহ করে দিবে। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেন, হাদীকে শুধু হারাম শরীফে যবাহ করা যেতে পারে। এ বিষয়ে তাঁদের প্রমান হল আল্লাহর বাণী ! هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ কুরবানীর পশু কা’বা পর্যন্ত পৌঁছানোর জন্য (মায়িদা - ৫ঃ৯৫)
আল্লাহ্ তাআলা ওটাকে হাদী সাব্যস্ত করেছেন যেটা কা’বা পর্যন্ত পৌঁছায়। এটা সেই সমস্ত সিয়ামের ন্যায় যেগুলোকে আল্লাহ্ তাআলা যিহারের কাফ্ফারা ও হত্যার কাফ্ফারায় ধারাবাতিক রাখার নির্দেশ দিয়েছিন, সেটা অধারাবাহিকরুপে জায়েয হবে না। ‍যদি সেই ব্যক্তি যার উপর এই সিয়াম পালন ফরয, ধারাবাহিকভাবে রাখতে সক্ষম না হয়, তাহলে তার জন্য প্রয়োজনের কারণে বিচ্ছিন্নভাবে সিয়াম পালন জায়েয নয়। অনুরূপভাবে যে হাদী কা’বা পর্যন্ত পৌঁছার জন্য নির্দেশিত, যদি তা কা’বা পৌঁছা থেকে বাধাপ্রাপ্ত হয় তাহলে সে ব্যক্তির উপর এটা আবশ্যক, সেটা প্রয়োজনের কারণেও অন্য জায়গায় যবাহ করা যাবে না।
এ হাদী যা হারামে পৌঁছা থেকে বাধা প্রাপ্ত হয়েছে এবং নবী (সা:) তা হুদায়বিয়াতে যবাহ করে কুদাইদ নামক জায়গায় এর গোশত সাদাকা করেছেন, এ বিষয়ে প্রথমোক্ত দলের বিরুদ্ধে তাঁদের প্রমাণ হল যে, একদল ’আলিম ধারণা করেছেন যে, তিনি তা হারাম শরীফে যবাহ করেছিলেন।
كتاب مناسك الحج
بَابُ الْهَدْيِ يُصَدُّ عَنِ الْحَرَمِ هَلْ يَنْبَغِي أَنْ يُذْبَحَ فِي غَيْرِ الْحَرَمِ أَمْ لَا؟
4086 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي يَزِيدَ , عَنْ أَبِيهِ عَنْ سِبَاعِ بْنِ ثَابِتٍ , عَنْ أُمِّ كُرْزٍ قَالَتْ: «أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ أَسْأَلُهُ عَنْ لُحُومِ الْهَدْيِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْهَدْيَ إِذَا صُدَّ عَنِ الْحَرَمِ , نُحِرَ فِي غَيْرِ الْحَرَمِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ , وَقَالُوا: لَمَّا «نَحَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدْيَ بِالْحُدَيْبِيَةِ إِذْ صُدَّ عَنِ الْحَرَمِ» , دَلَّ ذَلِكَ عَلَى أَنَّ لِمَنْ مُنِعَ مِنْ إِدْخَالِ هَدْيِهِ الْحَرَمَ أَنْ يَذْبَحَهُ فِي غَيْرِ الْحَرَمِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا يَجُوزُ نَحْرُ الْهَدْيِ إِلَّا فِي الْحَرَمِ. وَكَانَ مِنْ حُجَّتِهِمْ فِي ذَلِكَ قَوْلُ اللهِ عَزَّ وَجَلَّ: {هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ "} [المائدة: 95] فَكَانَ الْهَدْيُ قَدْ جَعَلَهُ اللهُ عَزَّ وَجَلَّ مَا بَلَغَ الْكَعْبَةَ فَهُوَ كَالصِّيَامِ الَّذِي جَعَلَهُ اللهُ عَزَّ وَجَلَّ مُتَتَابِعًا فِي كَفَّارَةِ الظِّهَارِ , وَكَفَّارَةِ الْقَتْلِ , فَلَا يَجُوزُ غَيْرَ مُتَتَابِعٍ , وَإِنْ كَانَ الَّذِي وَجَبَ عَلَيْهِ غَيْرُ مُنْطَبِقِ الْإِتْيَانِ بِهِ مُتَتَابِعًا , فَلَا تُبِيحُهُ الضَّرُورَةُ أَنْ يَصُومَهُ مُتَفَرِّقًا. [ص:242] فَكَذَلِكَ الْهَدْيُ الْمَوْصُوفُ بِبُلُوغِ الْكَعْبَةِ , لَا يُجْزِئُ الَّذِي هُوَ عَلَيْهِ كَذَلِكَ , وَإِنْ صُدَّ عَنْ بُلُوغِ الْكَعْبَةِ لِلضَّرُورَةِ , أَنْ يَذْبَحَهُ فِيمَا سِوَى ذَلِكَ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى فِي نَحْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِذَلِكَ الْهَدْيِ الَّذِي نَحَرَهُ بِالْحُدَيْبِيَةِ , لَمَّا صُدَّ عَنِ الْحَرَمِ , وَتَصَدَّقَ بِلَحْمِهِ بِقُدَيْدٍ أَنَّ قَوْمًا زَعَمُوا أَنَّ نَحْرَهُ إِيَّاهُ كَانَ فِي الْحَرَمِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান