শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৯৪
হজ্বের অধ্যায়
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৪। মুহাম্মাদ ইব্ন নু’মান সাকাতী (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) থেকে ও সালিম (রাহঃ) -এর পিতা থেকে বর্ণনা করেন যে, তারা উভয়ে এরুপ তামাত্তু হজ্জ পালনকারীকে আইয়্যামে তাশরীকে সিয়াম পালনের অনুমতি প্রদান করতেন, যার কাছে হাদী নেই এবং সে (৯ই যিলহজ্জ) আরাফার পূর্বে সিয়াম পালনও করতে পারে নি।
আবু জা’ফর তাহাবী (রাযিঃ) বলেন, একদল আলিম এই মত প্রহণ করেছেন এবং তাঁরা তামাত্তু হজ্জ পালনকারী, কিরান হজ্জ পালনকারী ও অবরুদ্ধ ব্যক্তির জন্য আইয়্যামে তাশরীকে সিয়াম পালন করা জায়েয সাব্যস্ত করেছেন, যখন তাদের কাছে হাদী থাকবে না এবং এর পূর্বে সিয়াম পালন না করে থাকে এই দিনগুলো (তাশরীকের) তারা সিয়াম পালন করবে। এদের ব্যতীত অন্য লোকদেরকে এই দিনগুলোতে সিয়াম পালন করতে তাঁরা বারণ করেছেন। তারা এ বিষয়ে এই সমস্ত হাদীস দ্বারা প্রমান পেশ করেছেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষযে তাঁদের বিরোধিতা করে বলেছেন, এরা এবং এরা ব্যতীত অন্য সমস্ত লোক আইয়্যামে তাশরীকে ঐ উদ্দেশ্য বা কোন কাফ্ফারায় অথবা নফল হিসাবে কোন প্রকার সিয়াম পালন করতে পারবে না। কেননা নবী (সা:) এ থেকে নিষেধ করেছেন। কিন্তু মুতামাত্তি এবং কারিন -এর উপর দু’টি কুরবানী ওয়াজিব হবে। একটি তাদের তামাত্তু ও কিরানের কারণে এবং আপরটি হাদী অথাবা সিয়াম পালনের কোনটি ব্যতীত তারা ইহরাম থেকে হালাল হওয়ার কারণে।
তাঁরা এ বিষয়ে রাসূলুল্লাহ্ (সা;) থেকে বর্ণিত নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছনঃ
كتاب مناسك الحج
4094 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ السَّقَطِيُّ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ الْأُوَيْسِيُّ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا وَعَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , أَنَّهُمَا كَانَا يُرَخِّصَانِ لِلْمُتَمَتِّعِ إِذَا لَمْ يَجِدْ هَدْيًا , وَلَمْ يَكُنْ صَامَ قَبْلَ عَرَفَةَ , أَنْ يَصُومَ أَيَّامَ التَّشْرِيقِ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا , وَأَبَاحُوا صِيَامَ أَيَّامِ التَّشْرِيقِ لِلْمُتَمَتِّعِ , وَالْقَارِنِ , وَالْمُحْصَرِ إِذَا لَمْ يَجِدُوا هَدْيًا , وَلَمْ يَكُونُوا صَامُوا قَبْلَ ذَلِكَ , صَامُوا هَذِهِ الْأَيَّامَ , وَمَنَعُوا مِنْهَا مَنْ سِوَاهُمْ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَيْسَ لِهَؤُلَاءِ وَلَا لِغَيْرِهِمْ مِنَ النَّاسِ أَنْ يَصُومُوا هَذِهِ الْأَيَّامَ عَنْ شَيْءٍ مِنْ ذَلِكَ وَلَا عَنْ شَيْءٍ مِنَ الْكَفَّارَاتِ , وَلَا فِي تَطَوُّعٍ لِنَهْيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ. وَلَكِنْ عَلَى الْمُتَمَتِّعِ وَالْقَارِنِ الْهَدْيُ لِمُتْعَتِهِمَا وَقِرَانِهِمَا , وَهَدْيٌ آخَرُ , لِأَنَّهُمَا حَلَّا بِغَيْرِ هَدْيٍ وَلَا صَوْمٍ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ مِنَ الْآثَارِ الْمَرْوِيَّةِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪০৯৪ | মুসলিম বাংলা