শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪০৯৮
হজ্বের অধ্যায়
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৮। ইউনুস (রাহঃ) ….. আকীল ইব্ন আবু তালিব (রাযিঃ) -এর আযাদকৃত গোলাম আবু মুরবা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি এবং আব্দুল্লাহ ইব্ন আমর ইব্নুল আস্ (রাহঃ) ঈদুল আযহার দ্বিতীয় অথবা তৃতীয় দিনে আমর ইব্নুল আস্ (রাযিঃ) -এর দরবারে উপস্থিত হন। আমর (ইব্নুল আস রা) তাঁদের সম্মুখে খানা পেশ করলেন। আব্দুল্লাহ (রাহঃ) বললেন, ’আমি সিয়ামরত’। আমর (রাযিঃ) তাঁকে বললেন, সিয়াম ভেঙ্গে ফেল। কেননা রাসূলুল্লাহ্ (সা:) আমাদেরকে এই দিনগুলোতে সিয়াম ভেঙ্গে ফেলার নির্দেশ দিতেন। অথবা বলেছেন, আমাদেরকে এই দিনগুলোতে সিয়াম পালন করতে নিষেধ করতেন। তখন আব্দূল্লাহ (রাহঃ) সিয়াম ভেঙ্গে আহার করেছেন, আমিও আহার করেছি।
كتاب مناسك الحج
4098 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ , قَالَ: ثنا اللَّيْثُ , عَنِ ابْنِ الْهَادِ , عَنْ أَبِي مُرَّةَ , مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ دَخَلَ هُوَ وَعَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ , عَلَى عَمْرِو بْنِ الْعَاصِ , وَذَلِكَ الْغَدَ أَوْ بَعْدَ الْغَدِ مِنْ يَوْمِ الْأَضْحَى , فَقَرَّبَ إِلَيْهِمْ عَمْرٌو , طَعَامًا. فَقَالَ عَبْدُ اللهِ إِنِّي صَائِمٌ فَقَالَ لَهُ عَمْرٌو: «أَفْطِرْ فَإِنَّ هَذِهِ الْأَيَّامَ , الَّتِي كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِفِطْرِهَا , أَوْ يَنْهَانَا عَنْ صِيَامِهَا فَأَفْطَرَ عَبْدُ اللهِ , فَأَكَلَ , وَأَكَلْتُ»