শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪১০১
হজ্বের অধ্যায়
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪১০১। আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আব্দুল্লাহ ইব্‌ন হুযাইফা (রাযিঃ) কে নির্দেশ দিয়েছেন যে, তিনি যেন মিনার দিনগুলােতে (আইয়্যামে তাশরীকে) চতুর্দিকে ঘুরে ঘুরে ঘােষণা করে- শুনে রেখ! এই দিনগুলােতে সিয়ামপালন করবে না, কেননা এগুলাে পানাহার এবং আল্লাহর যিকরের দিন।
كتاب مناسك الحج
4101 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا صَالِحُ بْنُ أَبِي الْأَخْضَرِ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنِ ابْنِ الْمُسَيِّبِ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ عَبْدَ اللهِ بْنَ حُذَافَةَ أَنْ يَطُوفَ فِي أَيَّامِ مِنًى: «أَلَا , لَا تَصُومُوا هَذِهِ الْأَيَّامَ فَإِنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ , وَذِكْرِ اللهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান