শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪১৫৯
হজ্বের অধ্যায়
ইহরাম ব্যতীত হারাম শরীফে প্রবেশ করা
৪১৫৯। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ….. সাঈদ মাকবুরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু শুরায়হ আল কা'বী (রাযিঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্(ﷺ) বলেছেন, মক্কাকে আল্লাহ্ তা'আলা নিজে ‘হারাম' করে দিয়েছেন। কোন মানুষ তাকে হারাম করে নি। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের উপর ঈমান রাখে সে কখনাে এখানে রক্ত প্রবাহিত করবে না, এখানকার কোন গাছ কর্তন করবে না। যদি কোন অবকাশ অনুসন্ধানী অবকাশ অনুসন্ধান করে বলে যে, রাসূলুল্লাহ্(ﷺ) -এর জন্য তা হালাল করে দেয়া হয়েছে। তাহলে (জেনে রাখ) অবশ্যই আল্লাহ্ তা'আলা তা আমার জন্য হালাল সাব্যস্ত করেছেন, অন্য লােকদের জন্য হালাল করেন নি এবং আমার জন্যও শুধু একটি (নির্দিষ্ট) ক্ষণ বা সময় হালাল করেছেন।
كتاب مناسك الحج
4159 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ ثنا مُسَدَّدٌ , قَالَ: ثنا يَحْيَى , عَنْ أَبِي ذِئْبٍ , قَالَ: حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ , قَالَ: سَمِعْتُ أَبَا شُرَيْحٍ الْكَعْبِيَّ , يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ مَكَّةَ وَلَمْ يُحَرِّمْهُ النَّاسُ , فَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ , فَلَا يَسْفِكَنَّ فِيهَا دَمًا وَلَا يَعْضُدَنَّ فِيهَا شَجَرًا , فَإِنْ تَرَخَّصَ مُتَرَخِّصٌ فَقَالَ: قَدْ حَلَّتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ أَحَلَّهَا لِي وَلَمْ يُحِلَّهَا لِلنَّاسِ , وَإِنَّمَا أَحَلَّهَا لِي سَاعَةً "
tahqiqতাহকীক:তাহকীক চলমান