শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪১৬৯
হজ্বের অধ্যায়
ইহরাম ব্যতীত হারাম শরীফে প্রবেশ করা
৪১৬৯। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ..... আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেছেন, মক্কী তথা মক্কার অধিবাসীদের উপর উমরা নেই। তবে সে যদি হারাম থেকে বের হয়ে যায়, তাহলে ইহরাম ব্যতীত সে যেন তাতে প্রবেশ না করে। ইব্‌ন আব্বাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করা হয় যে, যদি কোন ব্যক্তি মক্কা থেকে নিকটবর্তী কোন দিকে বের হয়ে যায় তাহলেও ? তিনি বললেন, হ্যাঁ, সে তার প্রয়ােজন পূরণ করবে এবং এর সঙ্গে সঙ্গে উমরা করবে।
كتاب مناسك الحج
4169 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا عُثْمَانُ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: قَالَ عَطَاءٌ , قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا لَا عُمْرَةَ عَلَى الْمَكِّيِّ إِلَّا أَنْ يَخْرُجَ مِنَ الْحَرَمِ فَلَا يَدْخُلُهُ إِلَّا حَرَامًا. فَقِيلَ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: فَإِنْ خَرَجَ رَجُلٌ مِنْ مَكَّةَ قَرِيبًا؟ قَالَ: نَعَمْ , يَقْضِي حَاجَتَهُ , وَيَجْعَلُ مَعَ قَضَائِهَا عُمْرَةً
tahqiqতাহকীক:তাহকীক চলমান