শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪২৮১
বিবাহ-শাদীর অধ্যায়
যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করতে ইচ্ছে পোষণ করে তাহলে তার দিকে নযর করা ঐ ব্যক্তিটির জন্যে হালাল হবে কি-না?
৪২৮১। ইব্ন আবু দাউদ (রাহঃ) ..... আবু হুমাইদ (রাযিঃ) হতে বর্ণনা করেন। আবু হুমাইদ (রাযিঃ) রাসূলুল্লাহ্ ﷺ কে দেখেছেন ও আনুগত্য করেছেন। তিনি বলেন, “রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোন মহিলাকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে বিবাহের প্রস্তাব পেশ করার কারণে তাকে দেখার জন্যে তার দিকে নযর করলে কোন প্রকার গুনাহ/ ক্ষতি নেই, যদিও সে মহিলাটি এ ব্যাপারে অবগত হয়নি।”
كتاب النكاح
4281 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ , عَنْ زُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عِيسَى , عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي حُمَيْدٍ , وَكَانَ قَدْ رَأَى النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا خَطَبَ أَحَدُكُمُ امْرَأَةً , فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَنْظُرَ إِلَيْهَا إِذَا كَانَ إِنَّمَا يَنْظُرُ إِلَيْهَا لِلْخِطْبَةِ، وَإِنْ كَانَتْ لَا تَعْلَمُ»