শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪২৮৩
বিবাহ-শাদীর অধ্যায়
যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করতে ইচ্ছে পোষণ করে তাহলে তার দিকে নযর করা ঐ ব্যক্তিটির জন্যে হালাল হবে কি-না?
৪২৮৩। মুহাম্মাদ ইবনুন নু'মান আস-সাকাতী (রাহঃ) ……. আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “এক ব্যক্তি আনসারদের একটি মহিলাকে বিবাহ করার ইচ্ছে পোষণ করল। রাসূলুল্লাহ্ ﷺ তাকে বললেন, “তুমি তার প্রতি নযর করে দেখ। কেননা আনসারী মহিলাদের চোখ ছোট বা হরিদ্রাভত হয়ে থাকে।
كتاب النكاح
4283 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ السَّقَطِيُّ قَالَ: ثنا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ قَالَ: ثنا يَزِيدُ بْنُ كَيْسَانَ الْيَشْكُرِيُّ , عَنْ أَبِي حَازِمٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ , أَنَّ رَجُلًا أَرَادَ أَنْ يَتَزَوَّجَ امْرَأَةً مِنْ نِسَاءِ الْأَنْصَارِ , فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْظُرْ إِلَيْهَا، فَإِنَّ فِي أَعْيُنِ نِسَاءِ الْأَنْصَارِ شَيْئًا» يَعْنِي الصِّغَرَ