শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪২৮৬
বিবাহ-শাদীর অধ্যায়
যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করতে ইচ্ছে পোষণ করে তাহলে তার দিকে নযর করা ঐ ব্যক্তিটির জন্যে হালাল হবে কি-না?
৪২৮৬। ইবরাহীম ইবন মারযুক (রাহঃ) ......আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ ﷺ তাঁকে একদিন বলেন, "হে আলী। জান্নাতে তোমার সম্পদ রয়েছে আর তুমি জান্নাতে স্ত্রীর অধিকারী হবে। সুতরাং তুমি নযরের উপর নয়র করবে না। কেননা প্রথম দৃষ্টিটি তোমার অনুকূলে, কিন্তু দ্বিতীয়টি তোমার অনুকূলে নয়।"
كتاب النكاح
4286 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا عَفَّانُ بْنُ مُسْلِمٍ قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ , عَنْ سَلَمَةَ بْنِ أَبِي طُفَيْلٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:15] قَالَ لَهُ: «يَا عَلِيُّ، إِنَّ لَكَ كَنْزًا فِي الْجَنَّةِ , وَإِنَّكَ ذُو قَرْنَيْهَا، فَلَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ , فَإِنَّمَا لَكَ الْأُولَى، وَلَيْسَتْ لَكَ الْأُخْرَى»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪২৮৬ | মুসলিম বাংলা