শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪৩৫৮
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৫৮। নসর ইবন মারযূক (রাহঃ) আবু সায়ীদ আল-খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আওতাস যুদ্ধের দিন সাহাবায়ে কিরাম কিছু সংখ্যক কয়েদী হস্তগত করেন। তারা তাদের সাথে এমনভাবে সংগম করতে ইচ্ছে করলেন যেন তারা গর্ভবর্তী না হয়। তারা তখন এ সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যদি তোমরা আযল কর কিংবা না কর তাতে তোমাদের কিছু আসে যায় না। কেননা আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন পর্যন্ত কি কি সৃষ্টি করবেন, তা নির্ধারণ করে রেখেছেন।
كتاب النكاح
4358 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا الْخَصِيبُ قَالَ: ثنا وُهَيْبٌ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ , عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ , عَنِ ابْنِ الْمُحَيْرِيزِ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , أَنَّهُمْ أَصَابُوا سَبَايَا يَوْمَ أَوْطَاسٍ , فَأَرَادُوا أَنْ يَسْتَمْتِعُوا مِنْهُنَّ وَلَا تَحْمِلْنَ. فَسَأَلُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ: «لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا , فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَدْ كَتَبَ مَنْ هُوَ خَالِقٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৩৫৮ | মুসলিম বাংলা