শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪৩৬১
আন্তর্জাতিক নং: ৪৩৬২
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৬১-৬২। ইবন মারযূক (রাহঃ) ……. অন্য এক সনদে আবু সায়ীদ আল-খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আমরা যখন খাইবারের কয়েদীদেরকে হস্তগত করলাম আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -কে আযল সম্পর্কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, বীর্যের প্রতিটি ফোটার দ্বারা সন্তান হয় না। আল্লাহ্ তা'আলা যখন কোন কিছু সৃষ্টি করতে ইচ্ছে করেন তখন তাকে কেউ বারণ করতে পারে না।”
আবু বাকরা (রাহঃ) ..... আবু সায়ীদ আল-খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, খাইবারের দিন আমরা বেশ সংখ্যক কয়েদী হস্তগত করেছিলাম, আমরা তাদের সাথে আযল করতাম এবং বিসর্জন দিতাম। তখন আমরা বললাম, এ সম্পর্কে যদি আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞেস করতাম (কতই না ভাল হত)। অতঃপর তিনি নিজ সনদে অনুরূপ বর্ণনা পেশ করেন।

كتاب النكاح
4361 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو دَاوُدَ , عَنْ شُعْبَةَ , عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ قَالَ: سَمِعْتُ أَبَا الْوَدَّاكِ , يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: لَمَّا أَصَبْنَا سَبْيَ خَيْبَرَ سَأَلْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَزْلِ فَقَالَ: «لَيْسَ مِنْ كُلِّ الْمَاءِ يَكُونُ الْوَلَدُ , فَإِذَا أَرَادَ اللهُ أَنْ يَخْلُقَ شَيْئًا لَمْ يَمْنَعْهُ شَيْءٌ»
4362 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا مُؤَمَّلٌ قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ أَبِي الْوَدَّاكِ , عَنْ أَبِي سَعِيدٍ قَالَ. أَصَبْنَا سَبْيًا يَوْمَ خَيْبَرَ , فَكُنَّا نَعْزِلُ عَنْهُنَّ , نُرِيدُ الْفِدَاءَ , فَقُلْنَا لَوْ سَأَلْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

হাদীসের ব্যাখ্যা:
হাদীসে রাসূলুল্লাহ ﷺ-এর যে বাণী উল্লেখ করা হয়েছে তার উদ্দেশ্য এই যে, যদি আল্লাহ তা'আলার পক্ষ হতে কোন বিষয়ের অস্তিত্বের ফায়সালা হয়ে থাকে তবে তা খণ্ডনের কোন পদ্ধতিই কার্যকর হবে না। আল্লাহ তা'আলার ফায়সালা পূর্ণ হয়েই থাকবে। যেমন- এক ব্যক্তি তার স্ত্রীর গর্ভ না হোক এ উদ্দেশ্য আযল করে থাকে। সুতরাং কখনো যদি সন্তান পয়দা হতে আল্লাহ তা'আলার ইচ্ছা হয় তবে অবস্থা এরূপ দাঁড়ায় যে, সময় মত সে আযল করতে সক্ষম হবে না। ফলে ভিতরেই নির্গত হয়ে পড়বে। অথবা সে ব্যক্তি আযল করবে ঠিকই তবে ধাতুর কোন ক্ষুদ্র অংশ প্রথমেই নির্গত হয়ে যাবে আর এ বিষয়ে ভার অনুভূতিই হবে না। বস্তুত মনুষ্য কর্মপদ্ধতি অকৃতকার্য হবে আর আল্লাহর ইচ্ছাই পূর্ণ হয়ে থাকবে। আল্লাহই অধিক জ্ঞাত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)