শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪৪৪২
বিবাহ-শাদীর অধ্যায়
বিয়ের মজলিসে বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত এবং ছিটানাে-ছড়ানাে দ্রব্যাদি নিয়ে কাড়াকাড়ি করা
৪৪৪২। ফাহাদ (রাহঃ) ..... ইমরান ইব্‌ন হুসাইন (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) ইরশাদ করেন, “যে ব্যক্তি লুটপাট করে কারাে সম্পদ নিয়ে যায় সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
كتاب النكاح
4442 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ: ثنا زُهَيْرٌ قَالَ: ثنا حُمَيْدٌ الطَّوِيلُ , عَنِ الْحَسَنِ , عَنْ عِمْرَانِ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ انْتَهَبَ فَلَيْسَ مِنَّا»

হাদীসের ব্যাখ্যা:

যদি হৃদয়ে অনু পরিমাণ ঈমানও থাকে তবে এ সাবধানবাণী খুবই শক্ত ধমক। কারো জিনিস ছিনতাই ও লুণ্ঠনকারী রাসূলুল্লাহ ﷺ-এর দল ও লোকজনের মধ্যে নেই। যাকে তিনি নিজের থেকে পৃথক ও দূর করে দিয়েছেন সে বড়ই বঞ্চিত ও দুর্ভাগা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৪৪২ | মুসলিম বাংলা