শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪৪৪৩
বিবাহ-শাদীর অধ্যায়
বিয়ের মজলিসে বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত এবং ছিটানাে-ছড়ানাে দ্রব্যাদি নিয়ে কাড়াকাড়ি করা
৪৪৪৩। আলী ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ….. আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ্(ﷺ) লুটপাট থেকে বারণ করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি লুটপাট করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
كتاب النكاح
4443 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ: ثنا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ , عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ , وَحُمَيْدٌ , عَنْ أَنَسٍ قَالَ: إِنَّمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّهْبَةِ وَقَالَ: «مَنِ انْتَهَبَ فَلَيْسَ مِنَّا»
হাদীসের ব্যাখ্যা:
যদি হৃদয়ে অনু পরিমাণ ঈমানও থাকে তবে এ সাবধানবাণী খুবই শক্ত ধমক। কারো জিনিস ছিনতাই ও লুণ্ঠনকারী রাসূলুল্লাহ ﷺ-এর দল ও লোকজনের মধ্যে নেই। যাকে তিনি নিজের থেকে পৃথক ও দূর করে দিয়েছেন সে বড়ই বঞ্চিত ও দুর্ভাগা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)