শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪৪৪৬
আন্তর্জাতিক নং: ৪৪৪৮
বিবাহ-শাদীর অধ্যায়
বিয়ের মজলিসে বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত এবং ছিটানাে-ছড়ানাে দ্রব্যাদি নিয়ে কাড়াকাড়ি করা
৪৪৪৬-৪৮। ইব্‌ন মারযূক (রাহঃ) ..... সা'লাবা ইব্‌নুল হাকাম (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) -এর যুগে একবার লােকজন কিছু ছাগল দেখতে পেল, তারা এগুলােকে লুটপাট করল। রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, লুটপাট করা বৈধ নয়। অতঃপর উক্ত গােশতে ভরা পাত্রগুলাে থেকে গােশত ফেলে দেয়ার নির্দেশ দিলেন এবং গােশতগুলাে ফেলে দেয়া হল।


হুসাইন ইব্‌ন নসর (রাহঃ) ….. সাম্মাক (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি নিজ সনদে অনুরূপ হাদীস উল্লেখ করেন।

রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) ….. সাম্মাক (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনিও নিজ সনদে অনুরূপ হাদীস উল্লেখ করেন।

আবু জা'ফর আত-তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম অভিমত পেশ করেন যে, যদি কোন ব্যক্তি জনগণের মধ্যে কোন বস্তু ছিটিয়ে দেয় এবং এগুলাে কাড়াকাড়ি করে নেয়ার জন্য জনগণকে অনুমতি প্রদান করে তাহলে এগুলাে নেয়া তাদের জন্য বৈধ হবে না, কেননা এগুলাে তাদের জন্য অবৈধ। তারা আরাে বলেন, এগুলাে লুটপাটকৃত বস্তুসামগ্রীর অন্তর্ভুক্ত, যা রাসূলুল্লাহ(ﷺ) বিভিন্ন সময়ে নিষেধ করেছেন। উপরােক্ত হাদীসগুলােতে তার সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল। অন্য একদল আলিম তাদের বিরােধিতা করে বলেন, উপরােক্ত হাদীসগুলােতে যে লুটপাট সম্বন্ধে রাসূলুল্লাহ্(ﷺ) নিষেধ করেছেন এগুলাে হচ্ছে এমন লুটপাট, যা করার জন্যে অনুমতি প্রদান করা হয়নি। আর যেগুলােকে কোন ব্যক্তি জনগণের মাঝে ছিটিয়ে-ছড়িয়ে দিল এবং এগুলােকে কাড়াকাড়ি করে আহরণ করার অনুমতি প্রদান করল, সেগুলাে লুটপাটের অন্তর্ভুক্ত নয়। এগুলােতে অনুমতি প্রদান করা হয়েছে, এগুলাে বৈধ। আর পূর্বেরগুলাে অবৈধ। রাসূলুল্লাহ্(ﷺ) যে এরূপ অনুমতি দিয়েছেন তারও কিছু সন্ধান পাওয়া যায়ঃ
كتاب النكاح
4446 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , حَدَّثَنَا وَهْبٌ قَالَ: ثنا شُعْبَةُ عَنْ سِمَاكٍ عَنْ ثَعْلَبَةَ بْنِ الْحَكَمِ قَالَ: أَصَابَ النَّاسُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَنَمًا , فَانْتَهَبُوهَا , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصْلُحُ النُّهْبَةُ ثُمَّ أَمَرَ بِالْقُدُورِ فَأُكْفِئَتْ»

4447 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا الْفِرْيَابِيُّ قَالَ: ثنا إِسْرَائِيلُ قَالَ: ثنا سِمَاكٌ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.

4448 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ قَالَ: ثنا أَبِي وَغَيْرُهُ , عَنْ سِمَاكٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الرَّجُلَ إِذَا نَثَرَ عَلَى قَوْمٍ شَيْئًا وَأَبَاحَهُمْ أَخْذَهُ أَنَّ أَخْذَهُ مَكْرُوهٌ لَهُمْ وَحَرَامٌ عَلَيْهِمْ وَذَهَبُوا فِي ذَلِكَ إِلَى أَنَّهُ مِنَ النُّهْبَةِ الَّتِي نَهَى عَنْهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: النُّهْبَةُ الَّتِي نَهَى عَنْهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ الْآثَارِ هِيَ نُهْبَةُ مَا لَمْ يُؤْذَنْ فِي انْتِهَابِهِ. فَأَمَّا مَا نَثَرَهُ رَجُلٌ عَلَى قَوْمٍ وَأَبَاحَهُمُ انْتِهَابَهُ وَأَخْذَهُ , فَلَيْسَ كَذَلِكَ , لِأَنَّهُ مَأْذُونٌ فِيهِ وَالْأَوَّلَ مَمْنُوعٌ مِنْهُ. [ص:50] وَقَدْ وَجَدْنَا مِثْلَ ذَلِكَ , قَدْ أَبَاحَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান