শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪৪৫০
বিবাহ-শাদীর অধ্যায়
বিয়ের মজলিসে বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত এবং ছিটানাে-ছড়ানাে দ্রব্যাদি নিয়ে কাড়াকাড়ি করা
৪৪৫০। আব্দুল আযীয ইব্ন মুয়াবিয়া আল-আতাবী (রাহঃ) ….. মু'আয ইব্ন জাবাল (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্(ﷺ) এক আনসারী যুবকের বিয়ের মজলিসে উপস্থিত ছিলেন। যখন হাযিরানে মজলিস তার বিয়ে সম্পন্ন করল তখন রাসূলুল্লাহ্(ﷺ) বলেনঃ
অর্থাৎ “আল্লাহ্ তা'আলা তাদের মধ্যে মহব্বত, শুভলক্ষণ, উপজীবিকায় প্রশস্ততা এবং তােমাদের সকলের জন্য আল্লাহ বরকত নাযিল করুন। তােমাদের সাথীর উপর ছিটিয়ে দাও।” তৎক্ষণাৎ সেবিকাগণ বাদাম ও তাজা খেজুরেপূর্ণ বড় বড় রেকাবী নিয়ে উপস্থিত হল; কিন্তু উপস্থিত লােকেরা তা গ্রহণ করা থেকে বিরত রইলেন। রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, “তােমরা কেড়ে নিচ্ছ না কেন?” তখন তারা বলতে লাগল, হে আল্লাহ্ রাসূল! আপনি ত আমাদেরকে লুণ্ঠন থেকে নিষেধ করতেন। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, “সেটা ত ছিল সৈনিকদের লুণ্ঠন। তবে বিয়েশাদীর ব্যাপারে অন্য কথা।” বর্ণনাকারী বলেন, আমি দেখছিলাম, রাসূলুল্লাহ্(ﷺ) তাদেরকে আকর্ষণ করছিলেন এবং তারা রাসূলুল্লাহ্(ﷺ)-কে আকর্ষণ করছিলেন। এ ব্যাপারে মুতাকাদ্দিমীন উলামায়ে কিরামের একটি দলেরও মতবিরােধ বর্ণিত রয়েছেঃ

كتاب النكاح
4450 - حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُعَاوِيَةَ الْعَتَّابِيُّ قَالَ: ثنا عَوْنُ بْنُ عُمَارَةَ قَالَ: ثنا زِيَادُ بْنُ الْمُغِيرَةِ , عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ , عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: شَهِدَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِلَاكَ شَابٍّ مِنَ الْأَنْصَارِ , فَلَمَّا زَوَّجُوهُ قَالَ عَلَى الْأُلْفَةِ وَالطَّيْرِ الْمَيْمُونِ وَالسَّعَةِ فِي الرِّزْقِ , بَارَكَ اللهُ لَكُمْ دَفِّفُوا عَلَى رَأْسِ صَاحِبِكُمْ فَلَمْ يَلْبَثْ أَنْ جَاءَتِ الْجَوَارِي مَعَهُنَّ الْأَطْبَاقُ , عَلَيْهَا اللَّوْزُ وَالسُّكَّرُ , فَأَمْسَكَ الْقَوْمُ أَيْدِيَهُمْ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تَنْتَهِبُونَ؟» فَقَالُوا: يَا رَسُولَ اللهِ , إِنَّكَ كُنْتَ نَهَيْتَ عَنِ النُّهْبَةِ قَالَ: «تِلْكَ نُهْبَةُ الْعَسَاكِرِ , فَأَمَّا الْعُرْسَاتُ فَلَا» قَالَ: فَرَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاذِبُهُمْ وَيُجَاذِبُونَهُ. وَقَدْ رُوِيَ عَنْ جَمَاعَةٍ مِنَ الْمُتَقَدِّمِينَ فِي ذَلِكَ اخْتِلَافٌ أَيْضًا