শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ৪৪৬৫
তালাক - ডিভোর্স অধ্যায়
১. কোন ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীকে তালাক দেয়ার পর যদি সুন্নত পদ্ধতিতে তালাক দিতে চায় তাহলে কখন এটা তার জন্য সম্ভব?
৪৪৬৫। সুলাইমান ইব্‌ন শুয়াইব (রাহঃ) ….. ইউনুস ইব্‌ন জুবাইর (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইব্‌ন উমার (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, বললাম, আপনি এ ব্যক্তি সম্বন্ধে কি বলেন, যে তার স্ত্রীকে ঋতুবতী অবস্থায় তালাক প্রদান করে? ইউনুস ইব্‌ন জুবাইর (রাযিঃ) মুহাম্মাদ ইব্‌ন সীরীন (রাহঃ)-কে বললেন, তুমি কি আব্দুল্লাহ ইব্‌ন উমার (রাযিঃ)-কে চিন? তিনি বললেন, 'হ্যাঁ', এর পর তিনি বললেন, আব্দুল্লাহ ইব্‌ন উমার (রাযিঃ) নিজ স্ত্রীকে ঋতুবতী অবস্থায় তালাক দেন। অতঃপর উমার (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ)-এর কাছে আগমন করেন ও এ ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ্(ﷺ) তাকে স্ত্রী ফেরত নেয়ার জন্যে ও ইদ্দতের দিকে লক্ষ্য রেখে প্রয়ােজনে তালাক দেয়ার নির্দেশ প্রদান করলেন।

আবু জা'ফর আত-তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম উপরােক্ত হাদীসগুলােকে দলীল হিসেবে পেশ করেন, কোন ব্যক্তি যদি ঋতু অবস্থায় নিজ স্ত্রীকে তালাক প্রদান করে তাহলে সে পাপের কাজ করল। তার উচিত রাজায়াত করা বা স্ত্রীকে ফেরত নেয়া। কেননা তার তালাকটি ভুল বা ত্রুটিপূর্ণ তালাক। যদি সে তাকে ইদ্দত অতিবাহিত হতে দেয় তাহলে ভুল তালাকের দরুন স্ত্রী তার থেকে পৃথক হয়ে যাবে। কিন্তু তাকে হুকুম দেয়া হয়েছে সে যেন রাজায়াত করে, তাহলে সে তাকে ভুল বা ত্রুটিপূর্ণ তালাকের উপকরণগুলাে থেকে নিষ্কৃতি দিতে পারে। অতঃপর তাকে নিজ অবস্থায় ছেড়ে দেবে, যাতে সে ঋতু থেকে পবিত্রতা অর্জন করতে পারে। অতঃপর প্রয়ােজনে সে তাকে ত্রুটি বিহীন তালাক দিবে। মহিলাটি টিবিহীন তালাকের ইদ্দত অতিবাহিত করবে। ইদ্দতের মধ্যে ব্যক্তিটি যদি ইচ্ছে করে তার স্ত্রীকে রাজা’য়াত করবে বা তাকে ফেরত নিবে এবং সে পুনরায় তার স্ত্রী হয়ে থাকবে ও ইদ্দত বাতিল হয়ে যাবে। আর যদি সে ইচ্ছে করে তাহলে তাকে তার অবস্থায় ছেড়ে দিয়ে রাখবে যাতে মহিলাটি সঠিক তালাকের দরুন তার স্বামী থেকে পৃথক বা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা হযরত ইমাম আবু হানীফা (রাহঃ)-এর অভিমত।

অন্য একদল আলিম এ ব্যাপারে উপরােক্ত উলামার বিরােধিতা করেন। তাদের মধ্যে রয়েছেন হযরত আবু ইউসুফ (রাহঃ)। তারা মনে করেন যে, যদি কোন ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীকে তালাক দেয় তাহলে এরপর তার জন্যে তাকে তালাক দেয়া সিদ্ধ নয় যতক্ষণ না সে তার ঋতু থেকে পবিত্রতা অর্জন করে এবং দ্বিতীয় বার ঋতুবতী হয় ও পুনরায় ঋতু থেকে পবিত্রতা অর্জন করবে। প্রথম দলের পক্ষে আমরা যেসব হাদীস বর্ণনা করেছি এগুলাের বিপক্ষে নিম্ন বর্ণিত হাদীসগুলাে তারা উল্লেখ করেনঃ
كتاب الطلاق
4465 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا الْخَصِيبُ قَالَ: ثنا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ , عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ: حَدَّثَنِي مُغِيرَةُ بْنُ يُونُسَ هُوَ ابْنُ جُبَيْرٍ قَالَ: سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ , قُلْتُ: رَجُلٌ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ؟ قَالَ: أَتَعْرِفُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ؟ فَقُلْتُ: نَعَمْ قَالَ: فَإِنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ , فَأَتَى عُمَرُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرَاجِعَهَا , ثُمَّ يُطَلِّقَهَا فِي قُبُلِ عِدَّتِهَا» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ , فَقَالُوا: مَنْ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ , فَقَدْ أَثِمَ , وَيَنْبَغِي لَهُ أَنْ يُرَاجِعَهَا , فَإِنَّ طَلَاقَهُ ذَلِكَ , طَلَاقٌ خَطَأٌ , فَإِنْ تَرَكَهَا تَمْضِي فِي الْعِدَّةِ , بَانَتْ مِنْهُ بِطَلَاقٍ خَطَأٍ , وَلَكِنَّهُ يُؤْمَرُ أَنْ يُرَاجِعَهَا , لِيُخْرِجَهَا بِذَلِكَ مِنْ أَسْبَابِ الطَّلَاقِ الْخَطَأِ , ثُمَّ يَتْرُكَهَا حَتَّى تَطْهُرَ مِنْ هَذِهِ الْحَيْضَةِ , ثُمَّ يُطَلِّقَهَا طَلَاقًا صَوَابًا , فَتَمْضِي فِي عِدَّةٍ مِنْ طَلَاقٍ صَوَابٍ , فَإِنْ شَاءَ رَاجَعَهَا , فَكَانَتِ امْرَأَتَهُ وَبَطَلَتِ الْعِدَّةُ , وَإِنْ شَاءَ تَرَكَهَا حَتَّى تَبِينَ مِنْهُ بِطَلَاقٍ صَوَابٍ. فَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , مِنْهُمْ أَبُو يُوسُفَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ , فَزَعَمُوا أَنَّهُ إِذَا طَلَّقَهَا حَائِضًا , لَمْ يَكُنْ لَهُ بَعْدَ ذَلِكَ أَنْ يُطَلِّقَهَا حَتَّى تَطْهُرَ مِنْ هَذِهِ الْحَيْضَةِ , ثُمَّ تَحِيضَ حَيْضَةً أُخْرَى , ثُمَّ تَطْهُرَ مِنْهَا. وَعَارَضُوا الْآثَارَ الَّتِي رَوَيْنَاهَا فِي مُوَافَقَةِ الْقَوْلِ الْأَوَّلِ , بِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৪৬৫ | মুসলিম বাংলা