শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত

হাদীস নং: ৫২৬৯
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
১২. যে দারুল হারবে ইসলাম গ্রহণ করল এবং তার চারজনের অধিক স্ত্রী ছিলো
৫২৬৯। আলী ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) .... ফায়রূয দায়লামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার অধীনে দুই বোন ছিলো। অনন্তর আমি নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হয়ে তাঁকে (বিষয়টি সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তাদের থেকে যাকে ইচ্ছা তালাক দিয়ে দাও।

তাদেরকে (উত্তরে) বলা হবে যে, এই হাদীসটি ইখতিয়ারকে ওয়াজিব বা অপরিহার্য করে, যেমন তোমরা উল্লেখ করেছ। এবং এই হাদীসটি হারিস ইবন কায়স (রাযিঃ)-এর হাদীস অপেক্ষা অধিকতর স্পষ্ট। কিন্তু হতে পারে রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে এই জন্য ইখতিয়ার প্রদান করেছেন যে, তার বিবাহ জাহিলী যুগে আল্লাহ্ তা'আলা চার জনের অধিক মহিলাকে বিবাহ করা হারাম করার পূর্বে হয়েছিলো। সুতরাং এই হাদীসের বিষয়বস্তু গায়লান ইবন সালমার হাদীসের বিষয়বস্তু অভিন্ন। বস্তুত যা কিছু আমরা এই অনুচ্ছেদে বর্ণনা করেছি তা দ্বারা ইমাম আবু হানীফা (রাহঃ) ও ইমাম আবু ইউসুফ (রাহঃ)-এর মাযহাব সাব্যস্ত হয়েছে এবং ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান (রাহঃ)-এর মাযহাব বাতিল হয়ে গিয়েছে। ইমাম আবু হানীফা (রাহঃ) ও ইমাম আবু ইউসুফ (রাহঃ) যে অভিমত পোষণ করেছেন কতক পূর্ববর্তী মনীষীদের অভিমত এটাই :
كتاب السير
5269 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا يَحْيَى بْنُ مَعِينٍ , قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , عَنْ أَبِيهِ , عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ , عَنْ أَبِي وَهْبٍ الْجَيَشَانِيِّ , عَنِ الضَّحَّاكِ بْنِ فَيْرُوزَ الدَّيْلَمِيِّ , عَنْ أَبِيهِ , قَالَ: " أَسْلَمْتُ وَعِنْدِي أُخْتَانِ , فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَسَأَلْتُهُ فَقَالَ طَلِّقْ أَيَّتَهُمَا شِئْتَ قِيلَ لَهُمْ: هَذَا يُوجِبُ الِاخْتِيَارَ , كَمَا ذَكَرْتُمْ , وَهُوَ أَوْضَحُ مِنْ حَدِيثِ حَارِثِ بْنِ قَيْسٍ , وَلَكِنَّهُ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا خَيَّرَهُ , لِأَنَّ نِكَاحَهُ كَانَ فِي الْجَاهِلِيَّةِ , قَبْلَ تَحْرِيمِ اللهِ عَزَّ وَجَلَّ مَا فَوْقَ الْأَرْبَعِ , فَيَكُونُ مَعْنَى هَذَا الْحَدِيثِ , مِثْلُ مَعْنَى حَدِيثِ غَيْلَانَ بْنِ سَلَمَةَ , [ص:256] فَقَدْ ثَبَتَ بِمَا بَيَّنَّا فِي هَذَا الْبَابِ , مَا ذَهَبَ إِلَيْهِ أَبُو حَنِيفَةَ , وَأَبُو يُوسُفَ رَحِمَهُمَا اللهُ , وَفَسَدَ مَا ذَهَبَ إِلَيْهِ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ رَحِمَهُ اللهُ , وَقَدْ ذَهَبَ إِلَى مَا ذَهَبَ إِلَيْهِ أَبُو حَنِيفَةَ , وَأَبُو يُوسُفَ , بَعْضُ الْمُتَقَدِّمِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান