শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫৪৭০
আন্তর্জাতিক নং: ৫৪৭১
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
২০. অধ্যায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ কর্তৃক মক্কা বলপূর্বক বিজয় করার প্রমাণ
৫৪৭০-৭১। মুহাম্মাদ ইবনে হুমায়দ ইবনে হিশাম রাঈনী (রাহঃ) ..... আবু সাঈদ মাকবরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু শুরায়হ আল-খােযাই (রাযিঃ) কে শুনেছি। তিনি আমর ইবনে সাঈদকে বলছিলেন, যখন তিনি মিম্বরের উপর উপবিষ্ট ছিলেন। যখন তিনি (আব্দুল্লাহ) ইবনে যুবাইর (রাযিঃ)-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কা অভিমুখে সৈন্য বাহিনী প্রেরণ করেছেন। (আবু শুরায়হ রাঃ বলেন,) হে শােন! আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে শুনেছি, তিনি বলেছেন, অবশ্যই মক্কা মুকাররমা হারাম! আল্লাহ্ তা'আলা তা হারাম করে দিয়েছেন। কোন মানুষ তাকে হারাম করেনি। আল্লাহ তা'আলা আমার জন্যও দিনের কিছুক্ষণ তাতে লড়াই করা জায়িয সাব্যস্ত করেছেন। সম্ভবত আমার পরে কিছু লােক তাতে লড়াই করাকে জায়িয ও হালাল মনে করবে। তাদের থেকে যে এরূপ করবে তাকে তোমরা বলে দিবে, অবশ্যই আল্লাহ্ তা'আলা তা তাঁর রাসূল (ﷺ)-এর জন্য হালাল সাব্যস্ত করেছেন, তােমার জন্য হালাল করেননি। বলেন, তােমাদের উপস্থিত জন (একথা) অনুপস্থিত জনকে পৌঁছে দিও। পক্ষান্তরে যদি রাসূলুল্লাহ (ﷺ) একথা না বলতেন যে, “তােমাদের উপস্থিত জন (একথা) অনুপস্থিত জনকে পৌঁছে দিও” তাহলে আমি তােমাকে এই হাদীস বর্ণনা করতাম না। আমর ইবনে সাঈদ বলেন, তুমি বৃদ্ধ হয়ে গিয়েছ, তােমার বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে। আমি তােমাকে শাস্তি প্রদান করব। তিনি বললেন, শােন! আল্লাহর কসম! আমরা অবশ্যই সত্য কথা বলব, যদিও তুমি আমাদের উপর কঠোরতা কর না কেন।
বাহর ইবনে নসর (রাহঃ) .....আবু শুরায়হ আল খােয়াই (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে ফাহাদ (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বিষয়বস্তু রিওয়ায়াত করেছেন; যা এই হাদীসের পূর্বে উল্লেখ করা হয়েছে।
বাহর ইবনে নসর (রাহঃ) .....আবু শুরায়হ আল খােয়াই (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে ফাহাদ (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বিষয়বস্তু রিওয়ায়াত করেছেন; যা এই হাদীসের পূর্বে উল্লেখ করা হয়েছে।
كتاب السير
5470 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدِ بْنِ هِشَامٍ الرُّعَيْنِيُّ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ , عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ , أَنَّهُ قَالَ: سَمِعْتُ أَبَا شُرَيْحٍ الْخُزَاعِيَّ , يَقُولُ لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهُوَ عَلَى الْمِنْبَرِ حِينَ قَطَعَ بَعْثًا إِلَى مَكَّةَ لِقِتَالِ ابْنِ الزُّبَيْرِ , يَا هَذَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ مَكَّةَ حَرَامٌ حَرَّمَهَا اللهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ وَإِنَّ اللهَ إِنَّمَا أَحَلَّ لِي [ص:328] الْقِتَالَ بِهَا سَاعَةً مِنَ النَّهَارِ وَلَعَلَّهُ أَنْ يَكُونَ بَعْدِي رِجَالٌ يَسْتَحِلُّونَ الْقِتَالَ بِهَا فَمَنْ فَعَلَ ذَلِكَ مِنْهُمْ فَقُولُوا: إِنَّ اللهَ أَحَلَّهَا لِرَسُولِهِ وَلَمْ يُحِلَّهَا لَكَ وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ وَلَوْلَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ مَا حَدَّثْتُكَ بِهَذَا الْحَدِيثِ , قَالَ عَمْرٌو: إِنَّكَ شَيْخٌ قَدْ خَرِفْتَ وَقَدْ هَمَمْتُ بِكَ قَالَ: أَمَا وَاللهِ لَأَتَكَلَّمَنَّ بِالْحَقِّ وَإِنْ شَدَدْتَ رِقَابَنَا "
5471 - حَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ , عَنْ شُعَيْبِ بْنِ اللَّيْثِ , عَنْ أَبِيهِ , عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ , عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ مَعْنَى حَدِيثِ فَهْدٍ الَّذِي قَبْلَ هَذَا الْحَدِيثِ

হাদীসের ব্যাখ্যা:
ইসলামের প্রথম শতাব্দীতেই রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষী ও ক্ষমতালোভীরা ইসলামের সাথে যে আচরণ করেছে এবং এর বিধানাবলীকে যেভাবে ভেঙ্গে মুচড়ে দিয়েছে, এটা ইসলামের ইতিহাসের এক বিরাট পীড়াদায়ক অধ্যায়। আবূ শুরাইহ্ আদাভী যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী ছিলেন-তিনি উমাইয়া শাসক আমর ইবনে সাঈদের সামনে হক কথা বলে এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণী শুনিয়ে দিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন। বুখারী ও মুসলিমের এ রেওয়ায়াতে এটা উল্লেখ করা হয়নি যে, আমর ইবনে সাঈদ যে কথা বলেছিল, এর প্রতিউত্তরে আবূ শুরাইহ্ রাযি. কিছু বলেছিলেন কিনা। কিন্তু মুসনাদে আহমাদের বর্ণনায় রয়েছে যে, তিনি বলেছিলেন,
قَدْ كُنْتُ شَاهِدًا، وَكُنْتَ غَائِبًا وَقَدْ أَمَرَنَا أَنْ يُبَلِّغَ شَاهِدُنَا غَائِبَنَا، وَقَدْ بَلَّغْتُكَ
রাসূলুল্লাহ্ (ﷺ) এ কথা বলেছিলেন, তখন আমি উপস্থিত ছিলাম, আর তুমি উপস্থিত ছিলে না। আর তিনি আমাদেরকে এ নির্দেশও দিয়েছিলেন যে, আমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতদেরকে এ কথাগুলো পৌঁছে দেয়। তাই আমি তোমাকে এ কথা পৌঁছে দিলাম।
আবূ শুরাইহ আদাভী রাযি.-এর এ উত্তরের মধ্যে এ বিষয়টিও লুকায়িত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর বক্তব্যের উদ্দেশ্য ও অভিপ্রায় বুঝার অধিক হকদার তারাই, যাদের সামনে তিনি একথা বলেছিলেন এবং যারা ঐ সময় তাঁর এ কথা শুনেছিল।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)