শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৪৯৪
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১. পরস্পরে অতিরিক্ত লেন-দেন করে গমের বিনিময়ে যব বিক্রয় প্রসঙ্গ
৫৪৯৪। সুলায়মান ইবনে শু'আইব আল-কায়সান বলেন, ..... আবুল আশ'আস হতে বর্ণিত। তিনি বলেন, আমি উবাদা ইবনে ছামিত (রাযিঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, অথবা তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন, তােমরা সােনাকে সােনার বিনিময়ে এবং রূপাকে রূপার বিনিময়ে সমান ওজন করা ব্যতীত ক্রয়-বিক্রয় কর না। আর খেজুরকে খেজুরের বিনিময়ে, গমকে গমের বিনিময়ে, যবকে যবের বিনিময়ে ও লবণকে লবণের বিনিময়ে ও সমান পরিমাণ ও নগদ ব্যতীত ক্রয়-বিক্রয় কর না। অতঃপর যে ব্যক্তি অতিরিক্ত দিল, কিংবা অতিরিক্ত নিল সে সুদের লেন-দেন করল। কিন্তু তােমরা সােনাকে রূপার বিনিময়ে, গমকে যবের বিনিময়ে এবং খেজুরকে লবণের বিনিময়ে নগদ যেমন ইচ্ছা ক্রয়-বিক্রয় কর।
كتاب البيوع و الصرف
5494 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ الْكَيْسَانِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، عَنْ أَبِي يُوسُفَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنِ ابْنِ يَسَارٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ، قَالَ: سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، يَقُولُ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبَايَعُوا الذَّهَبَ بِالذَّهَبِ , وَلَا الْوَرِقَ بِالْوَرِقِ إِلَّا وَزْنًا بِوَزْنٍ وَلَا التَّمْرَ بِالتَّمْرِ وَلَا الْحِنْطَةَ بِالْحِنْطَةِ وَلَا الشَّعِيرَ بِالشَّعِيرِ وَلَا الْمِلْحَ بِالْمِلْحِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ عَيْنًا بِعَيْنٍ فَمَنْ زَادَ أَوِ ازْدَادَ فَقَدْ أَرْبَى وَلَكِنْ بِيعُوا الذَّهَبَ بِالْوَرِقِ وَالْحِنْطَةَ بِالشَّعِيرِ وَالتَّمْرَ بِالْمِلْحِ يَدًا بِيَدٍ كَيْفَ شِئْتُمْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান