শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫০২
আন্তর্জাতিক নং: ৫৫০৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫০২-০৩। রাবী' ইবনে সুলায়মান আল-মুয়াযযিন বলেন, আসাদ ..... হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তােমরা কম দামে ক্রয়ের উদ্দেশ্যে বাজার ছেড়ে আগে বেড়ােনা, এবং তােমাদের কেউ কাউকে পথে রােধ করাে না।*

রাওহা-ইবনুল ফারাজ বলেন, ইউসুফ ইবনে আদী ..... হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তােমরা বাজার ছেড়ে আগে বেড়াে না।
كتاب البيوع و الصرف
بَابٌ تَلَقِّي الْجَلَبِ
5502 - حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، قَالَ: أنا سِمَاكٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تَسْتَقْبِلُوا السُّوقَ , وَلَا يَتَلَقَّ بَعْضُكُمْ لِبَعْضٍ» .

5503 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , قَالَ: ثنا سِمَاكٌ , عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تَسْتَقْبِلُوا السُّوقَ»

হাদীসের তাখরীজ (সূত্র):

*… قوله لا ينفق আল্লামা আইনী বলেন ينفق শব্দটির فا কে তাশদীদসহ পড়তে হবে। বস্তুতঃ এ শব্দটি التنفيق মাসদার হতে নির্গত। আর كساد (অচল হওয়া) এর বিপরীত نفاق (সচল) হতে গৃহীত। হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করেছেন।
ইমাম আহমদও দীর্ঘ বর্ণনা করেছেন। এছাড়া ইমাম বায়যারও হাদীসটি বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান