শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫০৭
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫০৭। মুহাম্মাদ ইবনে উযাইয আল-আয়লী বলেন, ..... হযরত ইবনে উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বাজারে এসে পৌঁছার আগে (পথেই) পণ্যসম্ভার ধরে ফেলতে নিষেধ করেছেন।*
كتاب البيوع و الصرف
5507 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَزِيزٍ الْأَيْلِيُّ , قَالَ: أَخْبَرَنَا سَلَامَةُ بْنُ رَوْحٍ , عَنْ عُقَيْلٍ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَلَقَّى السِّلَعُ , حَتَّى يَهْبِطَ أَيْ يَنْزِلَ بِهَا الْأَسْوَاقَ

হাদীসের তাখরীজ (সূত্র):

* حتى يهبط আমি বলি, আইনী গ্রন্থের এক নুসখায় পরিবর্তে حتى يبلغ به سوق الطعام রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান