শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫৮১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮১। ইবন মারযূক বলেন, ..... হযরত আনাস ইবন মালেক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) ক্ষেতের ফসলের বিনিময়ে ঘরের ফসল, গাছে ঝুলন্ত ফলের বিনিময়ে ঘরের ফল ও অপরিপক্ক গাছের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন । এবং ‘মুলামাসা’, (পরস্পরে একে অণ্যের মাল স্পর্শ করা) এবং মুনাবাযা (একে অন্যের প্রতি মাল নিক্ষেপ করা) এর মাধ্যমে ক্রয়-বিক্রয় করা হতে নিষেধ করেছেন। উমার বলেন, আমার পিতা بيع مخاضرة এর এই ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বলেন, “বাগানের ফল ক্রয় করা উচিত নয়, যাবত না তা লাল হবে কিংবা হলুদ বর্ণ ধারন করবে।”
كتاب البيوع و الصرف
5581 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُمَرُ بْنُ يُونُسَ بْنِ الْقَاسِمِ الْيَمَامِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ [ص:24] بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ , وَالْمُخَاضَرَةِ , وَالْمُلَامَسَةِ , وَالْمُنَابَذَةِ , قَالَ عُمَرُ: فَسَّرَ لِي أَبِي فِي الْمُخَاضَرَةِ , قَالَ: لَا يَنْبَغِي أَنْ يُشْتَرَى شَيْءٌ مِنْ ثَمَرِ النَّخْلِ حَتَّى يُونِعَ يَحْمَرَّ أَوْ يَصْفَرَّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৫৮১ | মুসলিম বাংলা