শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫৮৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৩। নসর ইবন মারযূক বলেন,..... হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) খেজুর গাছের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবতনা তা লালবর্ণ কিংবা হলুদ বর্ণ ধারন করে। বলতো সেটি যদি আল্লাহ তাআলা ফল না দেন, তবে কেউ কিসের বিনিময়ে তার ভায়ের মাল হালাল মনে করবে?
كتاب البيوع و الصرف
5583 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ. فَقُلْتُ لِأَنَسٍ: وَمَا زَهْوُهَا؟ فَقَالَ: تَحْمَرُّ وَتَصْفَرُّ , أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللهُ الثَّمَرَةَ؟ بِمَ يَسْتَحِلُّ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ

হাদীসের ব্যাখ্যা:

উলামায়ে কিরাম লিখেন যে, যদি ফল এরূপ নষ্ট হয়ে যায় যে, ক্রেতা কিছুই পায়নি, সবই ধ্বংস হয়ে গেছে, তবে বাগান বিক্রেতার উচিত, মূল্য কিছুই গ্রহণ করবে না। যদি গ্রহণ করে থাকে তবে ফেরত দিবে। আর যদি এরূপ না হয় বরং কতক ক্ষতি হয়ে থাকে তবে এ অনুপাতে মূল্য হ্রাস করবে। এসব নির্দেশের মূলকথা হচ্ছে প্রত্যেকের কল্যাণকামিতা এবং সংগত সীমা পর্যন্ত প্রত্যেকের লাভের বিষয় সংরক্ষণ করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৫৮৩ | মুসলিম বাংলা