শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫৮৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৬। ইউনূস বলেন, ..... সাঈদ ও আবু সালামা বলেন, হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন, রাসূলুল্লাহ (সা.) ইশহাদ করেন, তোমর ফল বিক্রয় করানা, যাবত না পরিপক্কতা প্রকাশ পায়। আবু জা‘ ফর তাহাবী (র.) বলেনঃ একদল উলামা-ই কিরাম এসব হাদীস অবলম্বন করে বলেন, খেজুর গাছে ঝুলন্ত ফল বিক্রয় করা জায়েয নয়, যাবত না তা লাল ও হলুদ বর্ণ ধারন করে । অপর পক্ষে অন্য এক দল উলামা-ই কিরাম হাদীস গ্রহন করি, ত্যাগ করি না । তবে এসব হাদীস আমাদের মতে বিশুদ্ধ ও প্রমানিত। আমারা এসব হাদীস গ্রহন করি, না।তবে এসব হাদীসের ঐ ব্যাখ্যা আমরা পেশ করিনা, যা প্রথম দর পেশ করেন । আমাদের ব্যাখ্যা তাদের ব্যাখ্যা হতে ভিন্নতর ।নবী (সা.) এর পূর্বে বিক্রয় করতে নিষেধ করেছেন। এর ঐ অর্থও হতে পারে, যা প্রথম দল পেশ করেছেন। আর এমনও হতে পারবে, রাসূলুল্লাহ (সা.) ফল অস্তিত্বে আসার পূর্বেই বিক্রয় কার উদ্দেশ্য করেছেন।আর সে ক্ষেত্রে যে বস্তু তার কাছে নেই, তা-ই সে বিক্রয় করছে। অথচ রাসূলুল্লাহ (সা.) কয়েক বছরের আগাম ফল ও ফসল বিক্রয় করতে নিষেধ করার মাধ্যমে এটা থেকে্ও নিষেধ করেছেন।
كتاب البيوع و الصرف
5586 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدٌ، وَأَبُو سَلَمَةَ , أَنَّ أَبَا هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ , فَزَعَمُوا أَنَّ الثِّمَارَ لَا يَجُوزُ بَيْعُهَا فِي رُءُوسِ النَّخْلِ حَتَّى تَحْمَرَّ أَوْ تَصْفَرَّ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: هَذِهِ الْآثَارُ كُلُّهَا عِنْدَنَا , ثَابِتَةٌ صَحِيحٌ مَجِيئُهَا , فَنَحْنُ آخِذُونَ بِهَا , غَيْرُ تَارِكِينَ لَهَا. وَلَكِنْ تَأْوِيلُهَا عِنْدَنَا , غَيْرُ مَا تَأَوَّلَهَا عَلَيْهِ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى. وَذَلِكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ , حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا , فَاحْتَمَلَ ذَلِكَ أَنْ يَكُونَ عَلَى مَا تَأَوَّلَهُ عَلَيْهِ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى , وَاحْتَمَلَ أَنْ يَكُونَ أَرَادَ بِهِ بَيْعَ الثِّمَارِ , قَبْلَ أَنْ يَكُونَ , فَيَكُونَ الْبَائِعُ بَائِعًا لِمَا لَيْسَ عِنْدَهُ , فَقَدْ نَهَاهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ , فِي نَهْيِهِ عَنْ بَيْعِ السِّنِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান