শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫৯৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৭. আরায়া প্রসঙ্গ*
৫৫৯৯। ইসমাঈল ইব্ন ইয়াহইয়া বলেন, সালেম তাঁর পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (গাছে ঝুলন্ত) ফলের বিনিময়ে ফল বিক্রয় করতে নিষেধ করেছেন।
كتاب البيوع و الصرف
بَابُ الْعَرَايَا
5599 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ , عَنْ سُفْيَانَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالثَّمَرِ
হাদীসের তাখরীজ (সূত্র):
*আরায়া অর্থ কোন অভাবীকে বাগানের কোন একটি গাছের ফল দান করা, তারপর ঐ ফলের বিনিময়ে তাকে আন্দাজ করে ঘরের খেজুর দেয়া, যাতে সে বাগানে না আসে।