শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬০৭
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৭. আরায়া প্রসঙ্গ
৫৬০৭। ইসমাঈল ইব্‌ন ইয়াহ্ইয়া বলেন, .... ইসমাঈল হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি একশ ওয়াসাক খেজুরের বিনিময়ে আমার খেজুর গাছে ঝুলন্ত খেজুর বিক্রয় করলাম। যদি তা (একশ ওয়াসাকের) বেশী হয় তবে তা তাদেরই (ক্রেতাদের) হবে। আর যদি কম হয় তবে তার ক্ষতিও তাদের ওপর বর্তাবে। অতঃপর আমি এ সম্পর্কে হযরত ইব্ন উমার (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শুকনো ফলের বিনিময়ে গাছের ঝুলন্ত ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। অবশ্য তিনি 'আরায়ার' ব্যাপারে অনুমতি প্রদান করেছেন।
كتاب البيوع و الصرف
5607 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ إِسْمَاعِيلَ الشَّيْبَانِيِّ، قَالَ: بِعْتُ مَا فِي رُءُوسِ نَخْلِي بِمِائَةِ وَسْقٍ , وَإِنْ زَادَ فَلَهُمْ , وَإِنْ نَقَصَ فَعَلَيْهِمْ. فَسَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ ذَلِكَ فَقَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثَّمَرَةِ بِالتَّمْرِ , إِلَّا أَنَّهُ رَخَّصَ فِي الْعَرَايَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান