শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬১০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৭. আরায়া প্রসঙ্গ
৫৬১০। ইব্ন আবী দাউদ বলেন, ..... আবুয যুবাইর ও সাঈদ ইব্ন মিনা হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন। নবী (ﷺ) মুহাকালা, মুযাবানা ও মুখাবারা (যমীন বর্গা দেয়া) হতে নিষেধ করেছেন। (হযরত জাবির রা. হতে বর্ণনাকারী) দুজন রাবীর একজন বলেন, এবং معاومة (বছরের জন্য ভাড়া দেওয়া) হতে এবং অন্য জন বলেন, بيع السنين (একাধিক বছরের জন্য ভাড়া দেওয়া) হতেও নিষেধ করেছেন।এবং شنيئا (অনির্দিষ্ট মাল হতে নির্দিষ্ট পরিমাণ মাল বাদ দিয়ে বিক্রয় করা) হতেও নিষেধ করেছেন। অবশ্য আরায়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন।
كتاب البيوع و الصرف
5610 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ مِينَاءَ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ , وَالْمُخَابَرَةِ. وَقَالَ أَحَدُهُمَا: وَالْمُعَاوَمَةِ , وَقَالَ الْآخَرُ: وَبَيْعِ السِّنِينَ , وَنَهَى عَنِ الثُّنْيَا وَرَخَّصَ فِي الْعَرَايَا "
tahqiqতাহকীক:তাহকীক চলমান