শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬১২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৭. আরায়া প্রসঙ্গ
৫৬১২। মুহাম্মাদ ইব্ন খুযায়মা বলেন, ..... বুশাইর ইব্ন ইয়াসার তাদের বাড়ীর কতিপয় সাহাবা-ই কিরাম হতে বর্ণনা করেন, যাদের একজন হযরত সাহল ইব্ন আবী হাসমা (রাযিঃ), রাসূলুল্লাহ (ﷺ) শুকনো খেজুরের বিনিময়ে গাছের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেন, এটা হলো সুদ, এটা হলো মুযাবানা। তবে তিনি আরিয়ার ব্যাপারে অনুমতি প্রদান করেছেন। অর্থাৎ একটি দুটি খেজুর গাছ যা বাড়ীর মালিক গাছে যে পরিমাণ খেজুর রয়েছে, আনুমানিকভাবে ঐ পরিমাণ শুকনো খেজুরের বিনিময়ে তা গ্রহণ করে, যা তারা তাজা তাজা আহার করবে।
كتاب البيوع و الصرف
5612 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا الْقَعْنَبِيُّ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ بَعْضِ، أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ دَارِهِمْ , مِنْهُمْ سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ , وَقَالَ ذَلِكَ الرِّبَا ذَلِكَ الْمُزَابَنَةُ إِلَّا أَنَّهُ رَخَّصَ فِي بَيْعِ الْعَرِيَّةِ , النَّخْلَةِ وَالنَّخْلَتَيْنِ يَأْخُذُهَا أَهْلُ الْبَيْتِ بِخَرْصِهَا تَمْرًا , يَأْكُلُونَهَا رُطَبًا