শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৪২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৯. যা বিক্রয় করা হতে নিষেধ করা হয়েছে যাবত না তা কবযা করা হবে
৫৬৪২। আবু বিশর আররুকী বলেন, নাফে' হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি খাদ্য ক্রয় করল, সে যেন তা বিক্রয় না করে যাবত না তা পুরাপুরী নিয়ে নেয় (অর্থাৎ কবযা করে)।**
كتاب البيوع و الصرف
5642 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنِ اشْتَرَى طَعَامًا , فَلَا يَبِيعُهُ , حَتَّى يَسْتَوْفِيَهُ»
হাদীসের তাখরীজ (সূত্র):
** আব্দুল্লাহ্ (تصغير না করে) তিনি হলেন, ইবন উমার ইবন হাফস ইবন আসিম আল উমারী আল মাদানী। ইমাম বাযযার এ হাদীস তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন।
হাদীসের ব্যাখ্যা:
এ নির্দেশের উদ্দেশ্যও এটাই যেন কোন ঝগড়া সৃষ্টি না হয়। আলোচ্য হাদীসে যদিও কেবল খাদ্য (অর্থাৎ শস্য)-এর উল্লেখ রয়েছে তবে অস্থাবর সম্পদের বেলায়ও এটাই নির্দেশ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)