শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৫৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৫৯। ইউনুস বলেন, ..... আমরাহ বিনত আব্দির রহমান বলেন, বারীরা (রাহঃ) হযরত আয়েশা (রাযিঃ)-এর নিকট সাহায্যের জন্য আগমন করলেন। তখন হযরত আয়েশা (রাযিঃ) তাকে বললেন, “তোমার মনীব যদি পছন্দ করে যে, আমি একবারই তোমার মূল্য তাদেরকে পরিশোধ করে তোমাকে আযাদ করব, তবে আমি তা-ই করব।” হযরত বারীরা (রাহঃ) তাঁর মনীবের নিকট গিয়ে বললে তারা বললো, আমরা এতে রাজী নই, তবে হ্যাঁ ولاء আমাদের হলে আমরা রাজী।
হাদীসের রাবী মালেক বলেন, তার শাইখ ইয়াহ্ইয়া বলেন, হযরত আমরা (রাযিঃ) বর্ণনা করেন, হযরত আয়েশা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট একথা উল্লেখ করলে তিনি বললেন, তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও । বস্তুতঃ ولاء তো তারই হবে, যে তাকে আযাদ করেছে।
كتاب البيوع و الصرف
5659 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ بَرِيرَةَ، جَاءَتْ تَسْتَعِينُ عَائِشَةَ , فَقَالَتْ لَهَا عَائِشَةُ: إِنْ أَحَبَّ أَهْلُكَ أَنْ أَصُبَّ لَهُمْ ثَمَنَكَ صَبَّةً وَاحِدَةً وَأُعْتِقَكَ , فَعَلْتُ. فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لِأَهْلِهَا , فَقَالُوا: لَا , إِلَّا أَنْ يَكُونَ وَلَاؤُكَ لَنَا ". قَالَ [ص:43] مَالِكٌ: قَالَ يَحْيَى: فَزَعَمَتْ عَمْرَةُ أَنَّ عَائِشَةَ ذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ «اشْتَرِيهَا , فَأَعْتِقِيهَا , فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান