শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৬১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৬১। আবু বিশর আর রুকী, বলেন, …… আসওয়াদ হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন, হযরত বারীবার মনীবরা তাকে বিক্রয় করার ইচ্ছা করল এবং তাঁর 'ওয়ালা'-এর শর্ত আরোপ করল। হযরত আয়েশা (রাযিঃ) বিষয়টি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আলোচনা করলে তিনি বললেন, তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও, 'ওয়ালা' তো তারই, যে তাকে আযাদ করবে।
كتاب البيوع و الصرف
5661 - وَحَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ , عَنِ الْأَعْمَشِ. عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ أَنَّ أَهْلَ بَيْتِ بَرِيرَةَ أَرَادُوا أَنْ يَبِيعُوهَا وَيَشْتَرِطُوا الْوَلَاءَ. فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا , فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ»