শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৭৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১১. মক্কার জমীন বিক্রয় করা ও ভাড়া দেয়া
৫৬৭৮। রাবী আল-মুয়াযযিন বলেন, ...... আলকামা ইবন নাযলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর, উমার ও উসমান (রাযিঃ)-এর যুগে (মক্কার) বাড়ীঘর না তো বিক্রয় করা হতো আর না ভাড়া দেয়া হত। এসব বাড়ী ঘরকে বলা হতো, 'সাওয়া-ইব'। যার প্রয়োজন হত, বসবাস করত আর যার প্রয়োজন হত না সে অন্যকে বসবাস করতে দিত।*
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ উলামা কিরামের একটি দল** এসব হাদীসের ভিত্তিতে বলেন, মক্কার জমীন বিক্রয় করা জায়িয নয় এবং তা ভাড়া দেয়াও জায়িয নয়। যারা এমত পোষণ করেন, তারা হলেন, ইমাম আবু হানীফা, মুহাম্মাদ ও সুফয়ান ছাওরী। আতা ও মুজাহিদ (রাহঃ) হতেও এমত বর্ণিত আছে।
كتاب البيوع و الصرف
5678 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: أَخْبَرَنَا أَسَدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ نَضْلَةَ، قَالَ: كَانَتِ الدُّورُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ , مَا تُبَاعُ , وَلَا تُكْرَى , وَلَا تُدْعَى إِلَّا السَّوَائِبَ , مَنِ احْتَاجَ سَكَنَ , وَمَنِ اسْتَغْنَى أَسْكَنَ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ فَقَالُوا: لَا يَجُوزُ بَيْعُ أَرْضِ مَكَّةَ وَلَا إِجَارَتُهَا. وَمِمَّنْ قَالَ بِهَذَا الْقَوْلِ , أَبُو حَنِيفَةَ , وَمُحَمَّدٌ , وَسُفْيَانُ الثَّوْرِيُّ رَحِمَهُ اللهُ وَقَدْ رُوِيَ ذَلِكَ أَيْضًا عَنْ عَطَاءٍ وَمُجَاهِدٍ

হাদীসের তাখরীজ (সূত্র):

* হাদীসের রাবী আলকামা ইবন নাযলা একজন মাকবূল রাবী।
** আল্লামা আইনী (র) বলেন, এ সমস্ত উলামা-ই কিরাম দ্বারা আতা ইবন আবী রাবাহ, মুজাহিদ, মালিক, ইসহাক ও আবূ উবায়দা (র) উদ্দেশ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান