শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৮৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১১. মক্কার জমীন বিক্রয় করা ও ভাড়া দেয়া
৫৬৮৯। ইবন আবী দাউদ বলেন, ...... আতা হতে বর্ণিত। তিনি বলেন, سَوَاءً الْعَاكِفُ فِيهِ وَالْبَادِ এর অর্থ হলো, সমস্ত মানুষ বাইতুল্লার মধ্যে সমান অধিকারী। কেউ অন্য অপেক্ষা অধিক হকদার নয়।*
এসব রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়, যেখানে সমস্ত মানুষের সমান অধিকার, তা দ্বারা কেবল বাইতুল্লাহ্ ও মাসজিদুল হারাম উদ্দেশ্য। সমস্ত মক্কা উদ্দেশ্য নয়। এটাই ইমাম আবু ইউসুফ (রাযিঃ)-এর মত।
كتاب البيوع و الصرف
5689 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، قَالَ {سَوَاءً الْعَاكِفُ فِيهِ وَالْبَادِ} [الحج: 25] قَالَ: النَّاسُ فِي الْبَيْتِ سَوَاءٌ , لَيْسَ أَحَدٌ أَحَقَّ بِهِ مِنْ أَحَدٍ فَثَبَتَ بِذَلِكَ أَنَّهُ إِنَّمَا قَصَدَ بِذَلِكَ إِلَى الْبَيْتِ أَوْ إِلَى الْمَسْجِدِ الْحَرَامِ , لَا إِلَى سَائِرِ مَكَّةَ , وَهَذَا قَوْلُ أَبِي يُوسُفَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ

হাদীসের তাখরীজ (সূত্র):

* আব্দুল মালিক ইবন মায়সারা আল আরযামী একজন সত্যবাদী রাবী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান