শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭০৫
আন্তর্জাতিক নং: ৫৭০৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭০৫-০৬। ফাহদ বলেন, …… আবু হাযিম হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কুকুরের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।*

রাবী' আল মুয়াযযিন বলেন, ...... আতা হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب البيوع و الصرف
5705 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ

5706 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

*এ হাদীসের রাবী আওন ইবন আবী জুহায়ফা। আবু জুহায়ফার নাম ওহব। তিনি কুফার অধিবাসী। একজন নির্ভরযোগ্য রাবী । হাদীসটি ইমাম তায়ালিসী তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন (পৃ. ১৪০)ঃ
tahqiqতাহকীক:তাহকীক চলমান