শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭১০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭১০। ফাহ্‌দ বলেন, ..... নাফে' হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে সর্ব প্রকার কুকুর হত্যা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি মদীনার চতুর্পার্শে কুকুর হত্যার জন্য লোকও প্রেরণ করেন।*
كتاب البيوع و الصرف
5710 - مَا حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو أُسَامَةَ , عَنْ عُبَيْدِ اللهِ , عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: أَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ كُلِّهَا , فَأَرْسَلَ فِي أَقْطَارِ الْمَدِينَةِ أَنْ تُقْتَلَ

হাদীসের তাখরীজ (সূত্র):

* এ হাদীসের রাবী আবু উসামা হাম্মাদ ইবন উসামা কুরাশী, কুফী একজন নির্ভরযোগ্য রাবী। আর একই হাদীসে অন্য একজন রাবী উবায়দুল্লাহ্ ইবন উমার ইবন হাফস ইবন আসিম ইবন উমার ইবনুল খাত্তাব একজন রাবী। বুখারী ও ইবন আবী শায়বা (র) হাদীসটি বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান