শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭১৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭১৩। ইবন মারযূক বলেন, ..... হযরত আবু রাফে' (রাযিঃ)-এর কন্যা হযরত আবু রাফে' (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার নবী (ﷺ) হযরত আবু রাফে' (রাযিঃ)-কে একটি বর্শা দিয়ে তাকে মদীনার সমস্ত কুকুর হত্যা করার নির্দেশ দিলেন। এমন কি এই হত্যা তাঁকে এক বৃদ্ধার কুকুর পর্যন্ত নিয়ে পৌঁছাল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে সে কুকুরটি হত্যা করার নির্দেশ দিলেন।*
كتاب البيوع و الصرف
5713 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ بِنْتِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَفَعَ الْعَنَزَةَ إِلَى أَبِي رَافِعٍ , فَأَمَرَهُ أَنْ يَقْتُلَ كِلَابَ الْمَدِينَةِ كُلَّهَا , حَتَّى أَفْضَى بِهِ الْقَتْلُ إِلَى كَلْبٍ لِعَجُوزٍ , فَأَمَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِهِ

হাদীসের তাখরীজ (সূত্র):

* এ হাদীসের রাবী হারুন ইবন ইসমাঈল আল খাযযায, বিসরী একজন নির্ভরযোগ্য রাবী। আর এই একই হাদীসের অন্য একজন রাবী আলী ইবনুল মুবারাক তিনিও একজন ثقة রাবী।
প্রকাশ থাকে যে, সম্ভবতঃ হযরত আবূ রাফে' (রা)-এর এ কন্যার নাম সালমা বিনত আবী রাফে', হাফেজ, হযরত আবূ রাফে (রা) এর জীবনীতে তার ঐসকল সন্তানদের মধ্যে তার উল্লেখ করেছেন, যারা তার নিকট হতে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু আমার নিকট যে সব গ্রন্থ রয়েছে, তার মধ্যে তাঁর জীবনীতে তার নাম আমি পাইনি।
আল্লামা আইনী এখানে ভুল করেছেন, তিনি তাঁর শরাহ গ্রন্থে লিখেছেন, হযরত আবূ রাফে (রা)-এর কন্যার নাম সালমা, আবূ দাউদ তিরমিযী ও ইবন মাজাহ তাঁর থেকে বর্ণনা করেছেন। কারণ সুনান গ্রন্থকারগণ যার থেকে বর্ণনা করেছেন, তিনি হলেন আবু রাফে (রা)-এর স্ত্রী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আযাদ করা বাঁদী, হযরত সালমা (রা)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান