শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৪. উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৫৮২৩
উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়
হেবা প্রত্যাহার প্রসঙ্গ
৫৮২৩। মুহাম্মাদ ইবন খুযায়মা ….. হযরত ইবন আব্বাস নবী ﷺ হতে বর্ণনা করেন, তিনি বলেন : যে ব্যক্তি তার হেবা করা বস্তু পুনরায় ফিরিয়ে নেয় সে ঐ কুকুরের ন্যায় যে বমি করে এবং পুনরায় তার বমি সে (মুখের মধ্যে) ফিরিয়ে নেয়।
এ হাদীস এ কথাই প্রমাণ করে যে, প্রথম হাদীসে আমরা যা উল্লেখ করেছি, তা দ্বারা রাসূলুল্লাহ ﷺ তার উম্মতকে কুকুরের সদৃশ হতে বিরত রেখেছেন। হেবা করার পর তাদের তা ফিরিয়ে নেবার অধিকার বাতিল করে দিয়েছেন-এটা তার উদ্দেশ্য নয়। হযরত ইবন আব্বাস (রাযিঃ)-এর মাধ্যমে হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে রাসূলুল্লাহ ﷺ -এর যে হাদীস আমরা বর্ণনা করেছি, তার মধ্যেও একথা বর্ণনা করা হয়েছে।
كتاب الهبة والصدقة
5823 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ: ثنا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ» فَدَلَّ هَذَا الْحَدِيثُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا أَرَادَ بِمَا قَدْ ذَكَرْنَا فِي الْحَدِيثِ الْأَوَّلِ تَنْزِيهَ أُمَّتِهِ عَنْ أَمْثَالِ الْكِلَابِ لَا أَنَّهُ أَبْطَلَ أَنْ يَكُونَ لَهُمُ الرُّجُوعُ فِي هِبَاتِهِمْ. وَقَدْ رُوِيَ هَذَا الْكَلَامُ أَيْضًا الَّذِي رَوَيْنَاهُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান