শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৪. উপহার ও সাদ্কা প্রদান সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৫৮৫২
আন্তর্জাতিক নং: ৫৮৫৩
উপহার ও সাদ্কা প্রদান সংক্রান্ত অধ্যায়
কোন পুত্রকে বাদ দিয়ে যে ব্যক্তি তার অপর কোন পুত্রকে দান করে
৫৮৫২-৫৩। মুহাম্মাদ ইব্ন খুযায়মা ….. আবুয্-যুহা বলেন, আমি হযরত নু'মান ইব্ন বাশীর (রাযিঃ)-কে বলতে শুনেছি, আমার আব্বা আমাকে নিয়ে রাসূলুল্লাহ্(ﷺ) -এর নিকট গমন করলেন, যাতে তিনি তাঁকে সাক্ষী করেন এমন একটি বস্তুর ওপর যা তিনি আমাকে দান করেছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন : তােমার এই পুত্র ব্যতীত আরাে কি সন্তান আছে? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি হাত দ্বারা ইশারা করে বললেন : তাদের মধ্যে সমান করনি কেন?
এ হাদীসেও কোন এমন কথা নেই যে, তিনি তাকে তার দান ফিরিয়ে নেবার নির্দেশ প্রদান করেছেন; বরং তিনি পরামর্শমূলকভাবে তাকে শুধু এ কথা বলেছেন যে, তাদের মধ্যে সমান করনি কেন? যদি তিনি এমন করতেন তবে তা হতাে উত্তম।
হযরত নু'মান (রাযিঃ)-এর এই ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ্(ﷺ) হতে হযরত জাবির (রাযিঃ) কর্তৃক তার বিপরীত হাদীস বর্ণিত হয়েছে যা আমরা হযরত নু'মান (রাযিঃ) হতে বর্ণনা করেছি।

كتاب الهبة والصدقة
5852 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى، عَنْ فِطْرٍ ح
5853 - وَحَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا فِطْرٌ، قَالَ: ثنا أَبُو الضُّحَى، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: ذَهَبَ بِي أَبِي إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُشْهِدَهُ عَلَى شَيْءٍ أَعْطَانِيهِ. فَقَالَ: «أَلَكَ وَلَدٌ غَيْرُهُ؟» قَالَ: نَعَمْ، فَقَالَ بِيَدِهِ أَلَا سَوَّيْتَ بَيْنَهُمْ فَلَمْ يُخْبِرْ فِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ أَمَرَ بِرَدِّهِ. وَإِنَّمَا قَالَ أَلَا سَوَّيْتُ بَيْنَهُمْ عَلَى طَرِيقِ الْمَشُورَةِ وَأَنَّ ذَلِكَ لَوْ فَعَلَهُ كَانَ أَفْضَلَ. وَقَدْ رُوِيَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قِصَّةِ النُّعْمَانِ هَذَا خِلَافُ كُلِّ مَا رَوَيْنَا عَنِ النُّعْمَانِ