শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৭. শুফআ এবং ইজারা অধ্যায়

হাদীস নং: ৬০৩০
শুফআ এবং ইজারা অধ্যায়
অধ্যায় : ইজারা।
তালীমুল কুরআন-এর ওপর উজরাত গ্রহণ কি জায়েয, এ সম্পর্কে রাসূলুল্লাহ্(ﷺ) হতে যা বর্ণিত
৬০৩০। ইবরাহীম ইব্‌ন মারযূক …..খারিজা ইব্‌নুস-সালত তাঁর চাচা হতে বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ্(ﷺ)-এর নিকট হতে আগমন করলাম। অতঃপর এক সময় আমরা আরবের একটি গােত্রের নিকট উপস্থিত হলাম। তারা আমাদের বলল, তােমরা তাে এই জ্ঞানী ব্যক্তির নিকট হতে এসেছে। তােমাদের নিকট কি কোন ঔষধ, কিংবা ঝাড়ফুঁক অথবা অন্য কিছু আছে? কারণ আমাদের এক ব্যক্তি পাগল, সে শিকলে আব্দ্ধ রয়েছে। রাবী বলেন, আমরা বললাম, হ্যাঁ আছে। অতঃপর তারা তাকে নিয়ে আমাদের নিকট উপস্থিত হলাে। অতঃপর আমি তিন দিন পর্যন্ত তার ওপর সকালে-সন্ধ্যায় সূরা ফাতিহা পাঠ করে আমার থুথু একত্র করতাম এবং তার ওপর নিক্ষেপ করতাম। ফলে সে এমনই সুস্থ হলাে, যেন তাকে বাধা রশি হতে উন্মুক্ত করা হয়েছে। তারা আমাকে পারিশ্রমিক দিল। তখন আমি বললাম, আমি গ্রহণ করব না, যাবত না রাসূলুল্লাহ্(ﷺ) -এর নিকট জিজ্ঞেস করব। অতঃপর আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, খাও। আমার জীবনের মালিকের কসম, কত লােক রয়েছে তারা বাতিল মন্ত্রের বিনিময় গ্রহণ করে খায়। আর তুমি তাে হক ও সঠিক তাবীযের বিনিময় খাবে।
كتاب الشفعة و الإجارات
كِتَابُ الْإِجَارَاتِ بَابُ الِاسْتِئْجَارِ عَلَى تَعْلِيمِ الْقُرْآنِ هَلْ يَجُوزُ ذَلِكَ أَمْ لَا؟ وَمَا قَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
6030 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: ثنا شُعْبَةُ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي السَّفَرِ عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ عَنْ خَارِجَةَ بْنِ الصَّلْتِ عَنْ عَمِّهِ أَنَّهُ قَالَ: أَقْبَلْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْنَا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَقَالُوا لَنَا: إِنَّكُمْ قَدْ جِئْتُمْ مِنْ عِنْدِ هَذَا الْحَبْرِ بِخَيْرٍ فَهَلْ عِنْدَكُمْ دَوَاءٌ أَوْ رُقْيَةٌ أَوْ شَيْءٌ؟ فَإِنَّ عِنْدَنَا مَعْتُوهًا فِي الْقُيُودِ. قَالَ: فَقُلْنَا: نَعَمْ. فَجَاءُوا بِهِ فَجَعَلْتُ أَقْرَأُ عَلَيْهِ بِفَاتِحَةِ الْكِتَابِ ثَلَاثَةَ أَيَّامٍ غُدْوَةً وَعَشِيَّةً أَجْمَعُ بُزَاقِي ثُمَّ أَتْفُلُ فَكَأَنَّمَا أُنْشِطَ مِنْ عِقَالٍ فَأَعْطَوْنِي جُعْلًا فَقُلْتُ: لَا حَتَّى أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ فَقَالَ: «كُلْ فَلَعَمْرِي لَمَنْ أَكَلَ بِرُقْيَةِ بَاطِلٍ لَقَدْ أَكَلْتَ بِرُقْيَةِ حَقٍّ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান